ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিধবা ভাতার তালিকায় পুরুষ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৫ জুন, ২০২১
  • ৩২ বার পঠিত

বয়স্ক ভাতার তালিকায় টিকে থাকতে না পেরে বিধবা ভাতার তালিকায় লিখিয়েছেন এক পুরুষ। বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকায় সৃষ্টি হয়েছে তোলপাড়।

বিধবা ভাতার তালিকায় নাম ওঠা মোহাম্মদ আলী নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নের বিপ্রবর্গ গ্রামের মনির উদ্দিনের ছেলে।

উপজেলা সমাজসেবা বিভাগের কান্দিউড়া ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান জানান, বয়স্ক ভাতার জন্য পুরুষের ৬৫ ও নারীর বয়স হতে হয় ৬২ বছর। মোহাম্মদ আলীর বয়স ৬৫ বছর না হলেও সে বয়স্ক ভাতা ভোগ করছিল। এমআইএস কার্যক্রমের সময় বয়স কম প্রমাণিত হওয়ায় তার ভাতা কার্ড বাতিল হয়। পরবর্তীতে ইউনিয়ন পরিষদ এমআইএস তালিকা করার সময় ওই ব্যক্তির নাম বিধবা ভাতার তালিকায় উঠিয়ে দেয়।

কান্দিউড়া ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল্লাহ কায়সার জানান, এটি ইচ্ছাকৃত নয়। তালিকা সংশোধন করে দেয়া হবে।

কেন্দুয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা জালাল উদ্দিন জানান, ভুলের কারণে এমনটি হয়েছে। শিগগিরই তালিকা থেকে ওই ব্যক্তির নাম বাতিল করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102