ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিধান নেই তবুও রোগী ভর্তি রাখে ফিজিওথেরাপি সেন্টার, বন্ধের নির্দেশ

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জানুয়ারি, ২০২৪
  • ৮৭ বার পঠিত

ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন সেন্টারে রোগী ভর্তি রাখার বিধান না থাকলেও রোগী ভর্তি রাখার প্রমাণ পেয়েছে চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগ।

বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মহিউদ্দিন কয়েকটি ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন সেন্টার পরিদর্শনে এমন সত্যতা পান।

চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মহিউদ্দিন বাংলানিউজকে বলেন, নগরের পাঁচলাইশ এলাকার প্রচেষ্টা ফিজিওথেরাপি অ্যান্ড নিউরো রিহ্যাবিলিটেশন সেন্টার ও চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি অ্যান্ড নিউরো রিহ্যাবিলিটেশন সেন্টারে পরিদর্শনে গিয়ে রোগী ভর্তি পাওয়া যায়। অথচ তাদের রোগী ভর্তি রাখার সুযোগ নেই।

বিষয়টি নিয়ে প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সতর্ক করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের অনুমতি ব্যাতিরেকে রোগী ভর্তির দায়ে প্রতিষ্ঠান দুটিকে ২৪ ঘন্টার মধ্যে বন্ধ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
এসময় ডেপুটি সিভিল সার্জনসহ ডা. মোহাম্মদ ওয়াজেদ চৌধুরীসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102