ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিধি-নিষেধ উপেক্ষা করে রাস্তায়, মতিঝিলে আটক ১৫২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ৪৮ বার পঠিত

রাজধানীর মতিঝিল এলাকায় কঠোর লকডাউনে বিধি-নিষেধ উপেক্ষা করে রাস্তায় বের হওয়ার দায়ে ১৫২ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শনিবার সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত মতিঝিল এলাকায় অভিযানে তাদের আটক করে মতিঝিল বিভাগের পুলিশ।

ডিএমপি’র মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. আব্দুল আহাদ বলেন, সরকারি বিধি-নিষেধ পালন না করে মতিঝিল, পল্টন, রামপুরা, খিলগাঁও, মুগদা ও সবুজবাগ এলাকায় যারা অহেতুক কারণে রাস্তায় বের হয়েছেন তাদের আইনের আওতায় আনা হয়েছে। এ পর্যন্ত ১৫২ জনকে আটক করা হয়েছে।

কঠোর লকডাউনের তৃতীয় দিন শনিবার সকাল থেকেই এসব এলাকায় একাধিক চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে মতিঝিল বিভাগের পুলিশ সদস্যরা।

আব্দুল আহাদ আরও বলেন, এসব চেকপোস্টে পুলিশের ক্রাইম বিভাগের পাশাপাশি ট্রাফিক বিভাগের সদস্যরাও নিয়োজিত ছিল। তবে যারা জরুরি প্রয়োজনে বের হচ্ছেন তাদের জিজ্ঞাসা করে উপযুক্ত কারণ বিবেচনায় ছেড়ে দেওয়া হচ্ছে।

এর আগে শুক্রবার লকডাউনের দ্বিতীয় দিনে অহেতুক কারণে বের হওয়ায় রাজধানীতে ৩২০ জনকে গ্রেফতার করে ডিএমপি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102