ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিধি-নিষেধ বাড়ানোর সুপারিশ আমাদের মাথায় আছে : প্রতিমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ২৫ বার পঠিত

করোনা সংক্রমণ ঠেকাতে ২৩ জুলাই থেকে চলমান বিধিনিষেধ ৫ আগস্টের পরও বহালের সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বিষয়টি মাথায় আছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

আজ শনিবার (৩১ জুলাই) দুপুরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, যেভাবে সংক্রমণ বাড়ছে, আমরা কীভাবে এই সংক্রমণ সামাল দেব? রোগীদের কোথায় জায়গা দেব? সংক্রমণ যদি এভাবে বাড়তে থাকে তাহলে কি পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব? অবস্থা খুবই খারাপ হবে এতে কোনো সন্দেহ নেই। এসব বিবেচনাতেই আমরা বিধিনিষেধ বাড়ানোর সুপারিশ করেছি।

তিনি বলেন, অর্থনীতির চাকা সচল রাখতে ১ আগস্ট থেকে রপ্তানিমুখী শিল্প কারখানা খুলে দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। কঠোর বিধিনিষেধ মানে সবকিছু বন্ধ থাকবে। শুধুমাত্র যারা ঢাকাতে আছে, কারখানার আশপাশে যারা রয়ে গেছে, তাদেরকে নিয়ে তারা কাজগুলো করবে ৫ তারিখ পর্যন্ত। আমরা এর ভেতরে সিদ্ধান্ত নেব, ৫ তারিখের পর কী হবে।

প্রতিমন্ত্রী বলেন, বিজিএমইএ’র সঙ্গে যখন আমাদের মিটিং হয়েছে, তখনও তারা কথা দিয়েছে যে, যারা ঢাকায় আছে শুধু তাদের দিয়ে তারা কর্মকাণ্ড শুরু করবে; কেউ চাকরি হারাবে না। ৫ তারিখের পর পর্যায়ক্রমে তারা তাদের নিয়ে আসবে। সেটাও একবারে না, পর্যায়ক্রমে। কারও কোনো ছাঁটাই বা এ ধরনের কোনো আশঙ্কা নেই।

এর আগে প্রথম ধাপে গত ২৮ জুন ২০২১ থেকে শুরু হয়ে ৫ জুলাই পর্যন্ত সপ্তাহব্যাপী লকডাউন দেওয়া হয়। এরপরই ০৭ জুলাই মধ্যরাত হতে ১৪ জুলাই ২০২১ তারিখ রাত ১২টা পর্যন্ত এ বিধিনিষেধর সময়সীমা বাড়ানো হয়। এরপরই ঈদকে সামনে রেখে কঠোর বিধিনিষেধ এক সপ্তাহের জন্য শিথিল করা হয়। তৃতীয় ধাপে ২৩ জুলাই সকাল ৬ টা থেকে শুরু হয়ে আগামী ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত লকডাউন সময়সীমা বাড়ানো হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102