ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিধ্বংসী ব্যাটিংয়ে রীতিমতো খেই হারিয়ে ফেলে বাংলাদেশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ৬৩ বার পঠিত

শেষ দশ ওভারে প্রোটিয়ারা তুলেছে ১৪৪ রান। তাদের এমন বিধ্বংসী ব্যাটিংয়ে রীতিমতো খেই হারিয়ে ফেলে বাংলাদেশ। হেনরিখ ক্লাসেন যেভাবে ব্যাটিং করছিলেন তার কোনো উত্তরই যেন খুঁজে পাচ্ছিল না বাংলাদেশি বোলাররা। কোনোভাবেই তাকে আটকানো যাচ্ছিল না।

১৪৯ রানে পরাজয় বরণ করে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে সাকিব বলেন, ‘ডি কক অসাধারণ ব্যাটিং করেছ এবং ক্লাসেন যেভাবে শেষটা করেছে যেটার উত্তর আসলে আমরা কেউ পাচ্ছিলাম না। এমন পিচে এরকম ব্যাটিং হতেই পারে। কিন্তু আমাদের আরও ভালো বল করা উচিত ছিল।’

ম্যাচে প্রথম ২৫ ওভার ভালোই বোলিং করেছিল বাংলাদেশ। প্রোটিয়াদের তিন উইকেটও নিয়ে নেয় তারা। সাকিব বলেন, ‘আমরা ২৫ ওভার পর্যন্ত ভালোই বোলিং করেছি এবং তাদের তিনটি উইকেটও নেই। তারপর থেকেই তারা চড়াও হতে থাকে। আমরা শেষ দশ ওভারেই ম্যাচ হেরে গেছি।’

মুশফিক ও রিয়াদের আরও আগে ব্যাটিং করা নিয়ে অনেক আলোচনা হচ্ছিল। সাকিব সে বিষয়ে বলেন, ‘গেল কয়েকদিন ধরেই তাদের ব্যাটিং অর্ডারে আরও আগে নামার ব্যাপারে আলোচনা হচ্ছে। কিন্তু তাদের যে রোল রয়েছে সেটা তারা ভালোভাবেই করছেন। আমাদের প্রথম চার ব্যাটসম্যানের আরও ভালো করা উচিত। এটি লম্বা টুর্নামেন্ট। আরও অনেক কিছু হতে পারে সামনে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102