ads
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিনামূল্যে আকামার মেয়াদ বাড়ানোর ঘোষণা সৌদি আরবের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ মে, ২০২১
  • ৩০ বার পঠিত

অনলাইন ডেস্কঃ সৌদি আরবে বিদেশী নাগরিকরা তাদের অবস্থানে আকামা (বসবাসের অনুমতি), বর্হিগমন ও পুনরায় আগমনের (এক্সিট অ্যান্ড রি-এন্ট্রি) ভিসার মেয়াদ ২ জুন পর্যন্ত বিনামূল্যে বাড়াতে পারবেন। দেশটির পাসপোর্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে সোমবার সৌদি সংবাদমাধ্যমে এই খবর জানানো হয়।

সৌদি পাসপোর্ট কর্তৃপক্ষ ডাইরেক্টরেট জেনারেল অব পাসপোর্ট (জাওয়াজাত) জানিয়েছে, বাদশাহ সালমান বিন আবদুল আজিজের নির্দেশনায় অর্থমন্ত্রীর অনুমোদনের ভিত্তিতে নতুন এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জাওয়াজাত জানায়, নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং তাদের ওপর অর্থনৈতিক ও অর্থ যোগানে দুরূহ অবস্থার প্রভাব প্রশমনে নেয়া ব্যবস্থাপনার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

করোনা সংক্রমণের কারণে সৌদি আরবের বাইরে গিয়ে আটকে পড়া বাসিন্দাদের সুবিধায় এই ব্যবস্থা নেয়া হয়েছে। মেয়াদ বাড়ানোর এই প্রক্রিয়া সৌদি আরবের জাতীয় তথ্য কেন্দ্রের সহায়তায় স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করা হবে বলে জানায় জাওয়াজাত।

গত ১৭ মে থেকে সৌদি আরব আন্তর্জাতিক রুটে বিমান যোগাযোগে নিষেধাজ্ঞা তুলে নিলেও করোনা সংক্রমণ ও নিরাপত্তাজনিত কারণে মোট ১৩টি দেশের সাথে অনুমতি ছাড়া ভ্রমণে নিষেধাজ্ঞা অব্যাহত রেখেছে। দেশগুলো হলো; লিবিয়া, সিরিয়া, লেবানন, ইয়েমেন, ইরান, তুরস্ক, আর্মেনিয়া, সোমালিয়া, কঙ্গো, আফগানিস্তান, ভেনেজুয়েলা, বেলারুশ ও ভারত।

সূত্র : সিয়াসত ডেইলি

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102