ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিপর্যস্ত ভারতকে সহযোগিতার প্রস্তাব ইরানের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ এপ্রিল, ২০২১
  • ৩৭ বার পঠিত

মহামারি করোনাভাইরাসে বিপর্যস্ত ভারতকে সহযোগিতা করার প্রস্তাব দিয়েছে ইরান। সোমবার (২৬ এপ্রিল) ইরানের গণমাধ্যম পার্সটুডের খবরে বলা হয়, ইরানের স্বাস্থ্যমন্ত্রী সাঈদ নামাকি ভারতের স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনকে লেখা একটি চিঠিতে এ সহযোগিতা করার প্রস্তাব দিয়েছেন তিনি।

ইরানের স্বাস্থ্যমন্ত্রী চিঠিতে লিখেছেন, বিশ্বের সব দেশের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও পারস্পরিক সহযোগিতা ছাড়া কোভিড-১৯ মহামারি মোকাবেলা করা সম্ভব নয়। ইরান করোনা মোকাবেলায় ভারতকে প্রযুক্তিগত ও কারিগরি সহায়তার পাশাপাশি প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করতেও প্রস্তুত রয়েছে।

তিনি বলেন, ইরান অন্যায় নিষেধাজ্ঞার মধ্যে থাকার পরও নিজস্ব জ্ঞান, প্রযুক্তি এবং শক্তি-সামর্থ্য কাজে লাগিয়ে পরিস্থিতি মোকাবেলা করছে। তুলনামূলকভাবে ইরানে ক্ষয়ক্ষতি কম হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

ভারতে করোনাভাইরাসে সংক্রমণ ও মৃত্যু ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় পরিস্থিতি মোকাবেলায় দেশটির চিকিৎসা খাত হিমশিম খাচ্ছে। এ পরিস্থিতিতে ইরান তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার প্রস্তাব দিল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102