ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিপাকে পড়েছেন সেই রুশ সেনারা, দাবি ইউক্রেনের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ৪২ বার পঠিত

রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের পূর্বাঞ্চলের খেরসনের দিপ্রিপো নদীর ওপারে থাকা রুশ সেনার বিপাকে পড়েছে বলে দাবি করেছে কিয়েভ। দিপ্রিপো নদীর ওপরে থাকা ব্রিজটি ক্ষতিগ্রস্ত হওয়ায় ওই রুশ সেনারা ক্রমাগত অসুবিধার সম্মুখীন হচ্ছে বলে বার্তা সংস্থা রয়টার্স রোববার এক প্রতিবেদনে জানিয়েছে।

চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি যুদ্ধের একেবারে শুরুর দিকেই খেরসন দখল করে নিয়েছিল রাশিয়া। তবে শুধুমাত্র প্রাদেশিক রাজধানীই এখন পর্যন্ত রুশ সেনাদের দখলে রয়েছে।

এই অঞ্চলে রুশ বাহিনীর পশ্চিমমুখী আক্রমণের কিছুটা অগ্রগতি হয়েছে। কিন্তু যে তিনটি ব্রিজ তাদের নিয়ন্ত্রণে রয়েছে সেখানে সাম্প্রতিক সপ্তাহগুলোতে বারবার বোমা হামলা চালাচ্ছে ইউক্রেন।

ইউক্রেন কয়েকদিন আগে দাবি করেছিল, রাশিয়ার মূল ভূখণ্ড থেকে খেরসন প্রবেশের অন্যতম রাস্তা দিনিপ্রো নদীর উপর অবস্থিত গুরুত্বপূর্ণ ব্রিজটি ধ্বংস করে দেওয়া হয়েছে।

এতদিন সেই ব্রিজটির ব্যবহার করেই খেরসনে সেনা এবং রসদ পাঠিয়েছে রাশিয়া।

ইউক্রেন জানিয়েছিল, ব্রিজের সেই রাস্তা তারা বন্ধ করে দিতে পেরেছে। ব্রিজটি নষ্ট করে দেওয়া গেছে।

অবশ্য রুশপন্থী বিচ্ছিন্নতাবাদী যোদ্ধারাও একথা স্বীকার করেছে। যদিও তারা জানিয়েছে, ইউক্রেনের আক্রমণে ব্রিজটি বিপুলভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সম্পূর্ণ ভেঙে গেছে, একথা তারা স্বীকার করেনি।

বরং তাদের বক্তব্য, রাশিয়া ইতোমধ্যেই ব্রিজটি সংস্কারের কাজ শুরু করেছে। নৌকার মাধ্যমেও তারা জিনিসপত্র আদানপ্রদান করতে পারবে বলে বিচ্ছিন্নতাবাদী নেতারা জানিয়েছেন।

এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য সের্গি খলান ইউক্রেনীয় টেলিভিশনকে বলেন,রুশ সেনাদের নদী পার হওয়ার একমাত্র উপায় ছিল আন্তোনিভস্কি ব্রিজের কাছে পন্টুন যা ‘তাদের চাহিদা সম্পূর্ণভাবে মেটাতে পারত না’।

তিনি আরও বলেন, যুদ্ধের তীব্রতা বাড়লে সময়মতো সরিয়ে নেওয়া সম্ভব হবে না–এই বিষয়টি বুঝতে পেরে রাশিয়া তাদের কমান্ড সেন্টারগুলো নদীর বাম তীরে সরিয়ে নিচ্ছে।

তবে ডান তীরে অবস্থানরত ২০ হাজার রুশ সেনা এখনও আপাতত পায়ে হেঁটে ব্রিজটি অতিক্রম করতে পারে বলেও জানিয়েছেন তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102