ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিপিএল; ফাইনালে হেরেও কোটি টাকা পেল সিলেট

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৫০ বার পঠিত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের পর্দা নামল বৃহস্পতিবার। এদিন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয় সিলেট স্ট্রাইকার্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

বিপিএলে প্রথমবার ফাইনালে খেলে ৭ উইকেটে হেরে যায় সিলেট। মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন দলকে হারিয়ে চতুর্থবারের মতো শিরোপা জিতে নেয় কুমিল্লা।

বিপিএলে চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে কুমিল্লা পেয়েছে ২ কোটি টাকা। তবে ফাইনালে হেরে যাওয়া সিলেট পায় ১ কোটি টাকা।

বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে টস জিতে আগে ফিল্ডিং করে কুমিল্লা।

টস হেরে প্রথমে ব্যাট করে মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্তর ব্যাটিং ঝড়ে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৫ রান করে সিলেট। দলের হয়ে ৭৪ ও ৬৪ রান করে করেন মুশফিক ও শান্ত।

টার্গেট তাড়া করতে নেমে ৪ বল হাতে রেখেই ৭ উইকেটের জয় পায় কুমিল্লা। দলের শিরোপা জয়ে ৫২ বলে ৭টি চার আর ৫টি ছক্কার সাহায্যে ৭৯ রানের অনবদ্য ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন কুমিল্লার ক্যারিবীয় তারকা ব্যাটসম্যান জনসন চার্লস।

১৭ বলে ২ চার আর এক ছক্কায় অপরাজিত ২৫ রান করেন মঈন আলী। এছাড়া ৩৯ বলে ৯টি চার আর একটি ছক্কার সাহায্যে ৫৫ রান করেন দেশের তারকা ওপেনার লিটন কুমার দাস।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102