ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিপিএল: রহমতগঞ্জ-বাংলাদেশ পুলিশ ম্যাচ গোলশূণ্য ড্র

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৬ বার পঠিত

প্রিমিয়ার লিগ ফুটবলে দিনের একমাত্র ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করল রহমতগঞ্জ ও বাংলাদেশ পুলিশ। ম্যাচটি শেষ হয় গোলশূণ্য ড্রয়ে।

বঙ্গবন্ধু স্টেডিয়ামে দুই দলেরই জয়ের ক্ষুধা থাকায় ম্যাচ জমে ওঠে। আক্রমন-পাল্টা আক্রমনে খেলা এগুলেও গোল মিসের মহড়ায় কেটেছে পুরোটা সময়।

রহমতগঞ্জ এগিয়ে যেতে পারত ২৫ মিনিটেই। দুই ডিফেন্ডারের ফাঁক দিয়ে ক্রিস রেমির শট ফেরান গোলরক্ষক। বাংলাদেশ পুলিশ সুযোগ পেয়েছিল চার মিনিট পর। কিন্তু গোলরক্ষককে একা পেয়েও হতাশ করেন বাল্লো ফামুসা।

দ্বিতীয়ার্ধের শুরুতে ফরোয়ার্ড রেমির শট ক্রসবারে ফেরে। শেষ দিকে ফাকা ডি-বক্সে বল পেয়েও সানোয়ার হোসেন জালের ঠিকানা খুজে না পেলে গোলশুণ্য ড্রয়ে শেষ হয় ম্যাচ।

পাঁচ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে পুলিশ। আর ছয় ম্যাচে নয়ে থাকা রহমতগঞ্জের পয়েন্ট ৫।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102