ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিপিএল শীর্ষস্থান আরও মজবুত করল বসুন্ধরা কিংস

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৬ বার পঠিত

শীর্ষস্থান আরও মজবুত করল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। শেখ রাসেল ক্রীড়াচক্রকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে অস্কার ব্রুজনের ছেলেরা।

কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই চ্যাম্পিয়নদের দাপট। ম্যাচের ২৩ মিনিটে বসুন্ধরাকে এগিয়ে দেন বেসেরা। প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবিনিয়ো।

আগের দুই ম্যাচেও জয়হীন শেখ রাসেল পারেনি ঘুরে দাঁড়াতে। সেকেন্ড হাফে আরো দুই গোল হজম করে ছিটকে যায় ম্যাচ থেকে। জোড়া গোল করেন বেসেরা ও রবিনিয়ো।

এদিকে, দিনের অন্য ম্যাচে সাইফ স্পোর্টিংয়ের কাছে ২-১ গোলে হার উত্তর বারিধারার।

চলতি মৌসুমে ১২ গোল নিয়ে শীর্ষ গোলদাতা এখন রবিনিয়ো। ১১ ম্যাচে ১০ জয় ও এক ড্র’তে বসুন্ধরা কিংসের পয়েন্ট এখন ৩১। ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ঢাকা আবাহনী।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102