ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিপুল পরিমাণ বিদেশী মদসহ আটক ১

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০
  • ৩৬ বার পঠিত

নাটোরে বিপুল পরিমাণ বেশি বিদেশি মদসহ মানিক হোসেন নামে এক যুবককে আটক করেছে র‌্যাব।

সোমবার রাত আটটার দিকে লালপুর বাজার থেকে ২.৬৭৫ লিটার বিদেশী মদ, ৭ লিটার দেশীয় প্রস্তুতকৃত চোলাই মদ ও মদ তৈরীর উপকরণ ৭৫ বোতল সহ তাকে আটক করা হয়। আটক মানিক লালপুর উপজেলার বালতিতা গ্রামের আমিরুল ইসলামের ছেলে।

র‌্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত আটটার দিকে র‌্যাবের একটি অপারেশন দল এএসপি মাসুদ রানা, কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) এর নেতৃত্বে লালপুর থানাধীন লালপুর বাজারস্থ এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এ সময় মানিক হোসেনকে সন্দেহ হলে তার দোকান তল্লাশি করে ২.৬৭৫ লিটার বিদেশী মদ,৭ লিটার দেশীয় প্রস্তুতকৃত চোলাই মদ ও মদ তৈরীর উপকরণসহ তাকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মানিক জব্দকৃত বিদেশী মদ বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল বলে স্বীকার করে।

উপরোক্ত ঘটনার ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পর তাকে লালপুর থানা হস্তান্তর করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102