ads
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিপ্লবের নতুন নতুন দোকান খোলা হচ্ছে: নুর

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ৭৫ বার পঠিত

বিপ্লবের নতুন নতুন দোকান খোলা হচ্ছে মন্তব্য করে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, নতুন নতুন তাত্ত্বিক তৈরি হচ্ছে। কিছু মানুষ গণ-অভ্যুত্থানে সামনে ছিল বলে তারা যা ইচ্ছা তাই বলবে, আমরা সেটা মেনে নেব না। তিনি বলেন, জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে সামনের কাতারে থাকা কিছু মানুষ যা ইচ্ছা তাই বলবে তা মেনে নেওয়া হবে না।

সোমবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দলটির লিয়াজোঁ কমিটির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

এসময় গণ-অধিকার পরিষদের সভাপতি বলেন, ৫ আগস্টের পর বিপ্লবী সরকার গঠনের অবাধ সুযোগ ছিল। কিন্তু ছাত্ররা সেই সুযোগ কাজে লাগাতে পারেনি।

অন্তর্বর্তী সরকার ৩ মাসে প্রশাসন থেকে ৩ হাজার ফ্যাসিস্টও সরাতে পারেনি অভিযোগ করে নুর বলেন, গণহত্যায় জড়িত দল হিসেবে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না বলে আশা করি।

রাষ্ট্রপতির পদত্যাগ জাতীয় পর্যায়ের রাজনৈতিক ঐকমত্য ছাড়া সম্ভব নয় মন্তব্য করে নুর বলেন, সরকারের প্রতি আহ্বান থাকবে রাজনৈতিক দলের পরামর্শ ছাড়া যেন তারা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না নেয়, তাহলে বড় সংকট তৈরি হবে।

দলীয় কার্যালয়ে আগুন-হামলার মতো যে কোনো মব জাস্টিস মানবতাবিরোধী অপরাধ মন্তব্য করে গণ-অধিকার পরিষদের সভাপতি বলেন, ‘সংঘাতকে আমরা সমর্থন করি না। কিন্তু যেখানে আওয়ামী লীগের জায়গা নেই, সেখানে জাতীয় পার্টিরও জায়গা নেই। প্রশাসন কেন জাপা অফিস বন্ধ করে দেয় না?

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনার সময় বিভিন্ন সংকট দেখা যাচ্ছে। প্রশাসন এখনও ঘুরে দাঁড়াতে পারেনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102