ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিবাহবার্ষিকীতে স্ত্রীকে বিশেষ উপহার ধোনির

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ৩৪ বার পঠিত

দেখতে দেখতে মহেন্দ্র সিং ধোনি এবং সাক্ষী ধোনির বিয়ের ১১ বছর কেটে গেল। রবিবার বিবাহবার্ষিকীতে স্বভাবতই শুভেচ্ছার বন্যায় ভাসলেনও সাবেক ভারত অধিনায়ক। তবে একই সঙ্গে এই বিশেষ দিনে স্ত্রী সাক্ষীকে উপহার দিতেও ভুলেননি ধোনি। সাক্ষী নিজেই সামাজিক মাধ্যমে পোস্ট করে সেকথা জানিয়েছেন।

বিবাহবার্ষিকীতে স্ত্রীকে হাল-ফ্যাশনের দামী উপহার দিতে দেখা যায় বহু তারকাকেই। কিন্তু ধোনি অবশ্য সেই রাস্তায় হাঁটলেন না। নিজেদের ১১ তম বিবাহবার্ষিকীতে স্ত্রী সাক্ষীকে গাড়ি উপহার দিলেন বটে, তবে সেটা বিলাসবহুল আধুনিক গাড়ি নয়। বরং বহু পুরনো মডেলের একটি গাড়ি, যা বর্তমান সময়ে দেখা যায় না বললেই চলে। এমন উপহার পেয়ে খুশি ধোনির স্ত্রী সাক্ষীও।

নিজেই উপহারের কথা সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন সাক্ষী। সেই সুবাদেই ধোনির এমন উপহারের কথা জানতে পারলেন ভক্তরা। ইনস্টাগ্রামে একটি ‘ভিন্টেজ কার’ এর ছবি পোস্ট করেন সাক্ষী। ক্যাপশনে লিখেছেন, ‘বিবাহবার্ষিকীর উপহারের জন্য ধন্যবাদ।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102