ads
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিবাহিতসহ নানা অভিযোগ, ছাত্রদলের ৩২ নেতার পদ স্থগিত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৮ বার পঠিত

সংগঠনের কেন্দ্রীয় কমিটিতে ৩০২ জনকে জায়গা দেওয়া হলেও অনেকের ক্ষেত্রেই গঠনতন্ত্র মানা হয়নি- এমন অভিযোগ খোদ ছাত্রদল নেতাকর্মীদের। এসব অভিযোগ এরই মধ্যে বিএনপির কেন্দ্রীয় দপ্তরে জমাও দিয়েছেন পদবঞ্চিতরা। এরই ধারাবাহিকতায় অভিযোগ আমলে নিয়ে এক সহ-সভাপতিসহ ৩২ জনের পদ স্থগিত করেছে কেন্দ্রীয় ছাত্রদল।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ছাত্রদলের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি বলা হয়, স্থগিত হওয়া পদের নেতাদের মধ্যে ১৯ জনই বিবাহিত। আর ছাত্রদলের গঠনতন্ত্র অনুযায়ী বিবাহিতদের পদ দেওয়ার সুযোগ নেই। এ কারণে তাদের পদ স্থগিত করা হয়েছে। এছাড়া শিক্ষাগত কোনো সনদ না থাকাসহ সংগঠনের বেঁধে দেওয়া সময়ের আগে এসএসসি পাস করা ও বিদেশে অবস্থান করা নেতারাও রয়েছেন এই তালিকায়।

খোঁজ নিয়ে জানা গেছে, সদ্যঘোষিত ছাত্রদলের ৩০২ সদস্য বিশিষ্ট কমিটির অনেকের বিরুদ্ধে বিবাহিত, শিক্ষাগত সনদ না থাকা, ছিনতাইসহ নানা অভিযোগ করেন সংগঠনের পদবঞ্চিত নেতাকর্মীরা। এমনকি তাদের কমিটি থেকে বাদ দিতে নয়াপল্টনে বিক্ষোভও করেছেন তারা। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) অভিযুক্তদের নামের তালিকা বিএনপির দপ্তরে জমা দেওয়া হয়।

মঙ্গলবার অভিযোগের প্রাথমিক প্রমাণ পেয়ে পদ স্থগিতের এই বিজ্ঞপ্তি দিয়ে কেন্দ্রীয় ছাত্রদল জানিয়েছে, স্থগিত হওয়া নেতাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

# জাগোনিউজ

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102