ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিবাহ বিচ্ছেদের পরেও শারীরিক সম্পর্কের প্রবণতা বাড়ছে!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩ এপ্রিল, ২০২১
  • ৪৭ বার পঠিত

বিবাহ বিচ্ছেদের পর সঙ্গী অথবা সঙ্গিনীর সঙ্গে শারীরিক সম্পর্ক রাখার প্রবণতা বাড়ছে ভারতে। একটি মেডিকেল জার্নালে প্রকাশিত সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে। সমীক্ষাটি জানাচ্ছে, আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়ে গেলেও শারীরিক সম্পর্ক বজায় রাখছেন বহু দম্পতি। কারণ হিসেবে প্রধানত দুটি তথ্যকে তুলে ধরছেন বিশেষজ্ঞরা। এক নম্বর, বিচ্ছেদ অনেক সময় একজনের ইচ্ছায় হয়। দ্বিতীয়জন হয়তো বিচ্ছেদে রাজি না থেকেও বিচ্ছেদ দিতে বাধ্য হন। এক্ষেত্রে বিচ্ছেদের পর শারীরিক সম্পর্ক থেকে যেতে পারে। দ্বিতীয়ত, দম্পতিরা এক ধরণের শারীরিক সম্পর্কে অভ্যস্ত হয়ে পড়েন। সেই সম্পর্ক থেকে বের হতে পারেন না। তাই বিচ্ছেদের পরেও শারীরিক সম্পর্ক থেকে যায়। বিশিষ্ট মনোবিদ ডা. অমরনাথ মল্লিক এই শারীরিক সম্পর্ককে নিছক জৈবিক চাহিদা ছাড়া আর কিছু মনে করেন না। তাঁর মতে, বিচ্ছেদের পর শারীরিক সম্পর্ক কেবল বায়লোজিক্যাল নিড এর জন্যে।
সেখানে আর কিছু থাকে না। একটি বিজ্ঞাপন সংস্থায় এক্সিকিউটিভ পদে কর্মরতা অনিন্দিতা বসু (নাম পরিবর্তিত) মানবজমিনকে জানান যে তার বিচ্ছেদ হয়েছে তিন বছর। কিন্তু প্রাক্তন স্বামী দেবব্রত পাল (নাম পরিবর্তিত) এর সঙ্গে তার ক্যাজুয়াল সেক্স এর সম্পর্ক রয়েছে। অনিন্দিতার মতে, পিৎজা খাওয়ার ইচ্ছা হলে যেমন পিৎজা খাই। ঠিক তেমনই শারীরিক সম্পর্কের ব্যাপারটি। এর সঙ্গে বিচ্ছেদের কোনো সম্পর্ক নেই।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102