ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিভিন্ন সরকারী বিশ্ববিদ্যালয়ে ভর্তির তারিখ ঘোষণা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ৫৬ বার পঠিত

দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে স্নাতক (অনার্স) পর্যায়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (৮ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয় পরিষদের বৈঠকে ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তির তারিখ নির্ধারণ করা হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) উপাচার্য অধ্যাপক হাবিবুর রহমান।

বৈঠকের সিদ্ধান্তে জানানো হয়, তিনটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৬ আগস্ট। এ বিশ্ববিদ্যালয়গুলো হলো—চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)। এছাড়াও সাধারণ ও বিজ্ঞান-প্রযুক্তি ধারার (জিএসটি) বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৩ সেপ্টেম্বর, ১০ সেপ্টেম্বর এবং ১৭ সেপ্টেম্বর।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর বৈঠকের পর এসব তথ্য জানান।

তিনি বলেন, গত শিক্ষাবর্ষে জিএসটিতে (জেনারেল সায়েন্স অ্যান্ড টেকনোলজি) ২০টি বিশ্ববিদ্যালয় অংশ নিলেও এবার এ সংখ্যা ২৩টি হতে পারে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102