ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিমানবন্দরে আরটিপিসিআর ল্যাব চালু হচ্ছে না আজ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ২৮ বার পঠিত

দু’দিন পর থেকেই হযরত শাহজালাল বিমানবন্দরে বিদেশগামী যাত্রীদের করোনা পরীক্ষা করা সম্ভব হবে। শনিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা বিমানবন্দরে আরটিপিসিআর ল্যাব পরিদর্শনে গিয়ে এ তথ্য জানান।

অতিরিক্ত মহাপরিচালক বলেন, আরটিপিসিআর ল্যাব চালুর প্রস্তুতির কাজ প্রায় শেষ পর্যায়ে। সন্ধ্যার পর থেকেই বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য বিভাগের কর্মী এবং সিভিল এভিয়েশনের কর্মকর্তাদের করোনা পরীক্ষা করা হবে।

ল্যাবের নিরাপত্তা ও অন্যান্য বিষয়গুলো কারিগরি কমিটি পরির্দশন করেছে। এরপর বেবিচকে তারা রিপোর্ট দেবে। তবে শুরুতে ১০০ যাত্রী দিয়ে টেস্ট রান করা হবে। পরীক্ষা করে দেখা হবে সঠিক সময়ে রিপোর্ট দেয়া সম্ভব হয় কিনা।

সংযুক্ত আবর আমিরাতে প্রবেশের ছয় ঘণ্টা আগে বিমানবন্দরে করোনার আরটি-পিসিআর পরীক্ষা করতে হবে। গত আগস্টে এমন শর্ত দেয় দেশটি। ফলে ৬ সেপ্টেম্বর মন্ত্রিসভার বৈঠকে দেশের তিনটি বিমানবন্দরে করোনা শনাক্ত পিসিআর ল্যাব বসানোর নির্দেশ দেয়া হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102