ঢাকা রেলওয়ে থানার অন্তর্ভুক্ত বিমানবন্দর পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. সাকলাইন জানান, সকালে বিমানবন্দর রেলস্টেশনের উত্তর পাশে ৩ নম্বর লাইনে ঢাকাগামী মালবাহী ট্রেনের সাথে ধাক্কা লাগে ওই বৃদ্ধের। এতে তার মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
তিনি আরও জানান, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়। তার নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তার পরনে ছিল সাদা গেঞ্জি ও চেক লুঙ্গি। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।