ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিমানবন্দর সড়কে বাসে বাসে রেষারেষি, উল্টে আহত ১২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২
  • ৫৪ বার পঠিত

রাজধানীর বিমানবন্দর সড়কে বেপরোয়া গতিতে চলা ভিআইপি-২৭ পরিবহনের একটি বাসে উল্টে কমপক্ষে ১০-১২ জন যাত্রী আহত হয়েছেন।
শুক্রবার সকাল ৮টার দিকে বিমানবন্দর সড়কের শেওড়া রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খিলক্ষেত থানার এসআই বজলুর রহমান বলেন, ভিআইপি-২৭ পরিবহনের দুটি বাস শেওড়া রেলগেট এলাকায় আগে যাওয়া নিয়ে রেষারেষি করতে থাকে। এরমধ্যে বেপরোয়া গতির কারণে ও অপর বাসের ধাক্কায় আরেকটি বাস রাস্তায় উল্টে যায়। এ ঘটনায় কমপক্ষে ১০ থেকে ১২ জন যাত্রী আহত হয়েছেন।

তিনি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে আহতদের আঘাত তেমন গুরুতর নয়। এছাড়া কেউ গুরুতর আঘাত পেয়েছে বলে আমাদের কাছে এখনো পর্যন্ত তথ্য নেই।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102