ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিমানের ইঞ্জিনে পাখি, দুবাই থেকে এলেন ৪ প্রকৌশলী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ২৩ বার পঠিত

ইঞ্জিনে পাখি ঢুকে যাওয়া বিমানের ত্রুটি সারাতে দুবাই থেকে চারজন প্রকৌশলী চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন।
শুক্রবার সকালে বিমানবন্দরে পৌঁছান তারা। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার ফরহাদ হোসেন।

তিনি বলেন, বিমানের ইঞ্জিনে কিছু একটা আছে পাইলটের মাধ্যমে এমন তথ্য পেয়ে বৃহস্পতিবার রাতে মাস্কাটগামী বাংলাদেশ বিমানের বিজি ১২১ ফ্লাইট ও দুবাই এয়ারওয়েজের ফ্লাইট বাতিল করা হয়। যাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তার কথা চিন্তা করেই এমন সিদ্ধান্ত নেয়া হয়। এতে যাত্রীরা কিছুটা বিপাকে পড়েন। কেউ কেউ বাসায় ফিরে যান। যারা যাননি তাদের হোটেলে থাকার ব্যবস্থা করা হয়।

তিনি আরো বলেন, বিমানবন্দরে যেহেতু ইঞ্জিনিয়ারিং ও টেকনিক্যাল ফ্যাসিলিটি নেই, তাই ফ্লাই দুবাই এয়ারওয়েজের বিমানটির সমস্যা সমাধানে শুক্রবার সকালে দুবাই থেকে চারজন প্রকৌশলী এসেছেন। এরই মধ্যে তারা কাজ শুরু করেছেন। ইতিবাচক সাড়া পেলে ১৮০ জন যাত্রী নিয়ে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেবে বিমানটি।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ইঞ্জিনে পাখি ঢোকায় দুবাই ও মাস্কাটগামী দুটি ফ্লাইট বাতিল করে এয়ারলাইনস কর্তৃপক্ষ। রাত সাড়ে ৮টার দিকে অবতরণের সময় ইঞ্জিনে পাখি ঢুকে এ অবস্থার সৃষ্টি হয় বলে জানায় বিমানবন্দর কর্তৃপক্ষ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102