ads
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিমানের ফ্লাইটে ৪ ঘণ্টা দুর্বিষহ সময় যাত্রীদের, কোথায় কী ঘটেছিল জানুন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ২৪ বার পঠিত

ভারতের কলকাতায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট যাত্রীসহ চার ঘণ্টা আটকে ছিল। এ দীর্ঘ সময় যাত্রীরা ফ্লাইটের ভেতরেই বসে ছিলেন। তাদের বের হতে দেওয়া হয়নি। এমনকি বিমানের এসিও বন্ধ ছিল। ব্যবস্থা ছিলনা কোনো খাবারের। এ অবস্থায় দুর্বিষহ সময় কাটাতে হয়েছে যাত্রীদের।

সোমবার রাত ৯টা থেকে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৯৬ ফ্লাইটটিতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৯৬ ফ্লাইটটি স্থানীয় সময় রাত ৮টা ৩৫ ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। ফ্লাইট ওড়ার আগ মুহূর্তে কারিগরি ত্রুটির কথা জানিয়ে ফ্লাইটটি ছাড়তে দেরি হবে বলে জানানো হয়।

ঘণ্টাখানেক পর ফ্লাইটটি রওনা হওয়ার প্রস্তুতি নেয়। রানওয়েতে গিয়ে ফ্লাইটটি আবারও কারিগরি ত্রুটির কথা বলে উড্ডয়ন বাতিল করে বোর্ডিংয়ের কাছে ফিরে আসে।

স্থানীয় সময় রাত ১২টা ৩৬ মিনিটে ফ্লাইটটি কলকাতা ছেড়ে আসে। ঢাকার স্থানীয় সময় রাত ১টা ৩৪ মিনিটে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে।

কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরের স্টেশন ম্যানেজার বলেছেন, ‘ফ্লাইটটি কারিগরি ত্রুটির কারণে ছাড়তে পারেনি।’ #ঢাকাটাইমস

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102