ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিমানের সিটের নিচে মিলল ২৬ কেজি সোনা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ৬৩ বার পঠিত

এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটের সিটের নিচ থেকে ২৬ কেজি সোনা জব্দ করা হয়েছে। এগুলোর মালিক এখনও খুঁজে পাওয়া যায়নি।

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সোনাগুলো জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস কর্তৃপক্ষ।

সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা কাস্টমস হাউসের এআরও সারোয়ার কবীর।

তিনি জানান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার গোপন তথ্যের ভিত্তিতে দুবাই থেকে আসা বিমানবন্দরে আসা ইকে-৫৮৪ ফ্লাইটে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে বিমানটির ১১টি সিটের নিচ থেকে নীল রঙের স্কচটেপে মোড়ানো অবস্থায় ডিম্বাকৃতির সোনার সোনার পেস্ট উদ্ধার করা হয়েছে।

সারোয়ার কবীর আরও জানান, উদ্ধার সোনার পেস্টের ওজন প্রায় ২৬ কেজি। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩০ কোটি টাকা।

উদ্ধার সোনার বারগুলো মালিকবিহীন অবস্থায় পাওয়া যায়। ইভেন্ট্রি করে পরবর্তী আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান এআরও সারোয়ার কবীর।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102