ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিয়ারের সবচেয়ে বড় চালান জব্দ

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ৭১ বার পঠিত

পটুয়াখালীর কলাপাড়ায় ২৬ হাজার ৮৮০ ক্যান নিষিদ্ধ চাইনিজ বিয়ারসহ ৩ যুবককে গ্রেফতার করেছে কলাপাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বাংলাদেশে বিয়ারের সবচেয়ে বড় চালান জব্দের তালিকায় এটাই প্রথম বলে জানিয়েছেন পটুয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এনায়েত হোসেন।

বৃহস্পতিবার (২৭ জুন) দিনগত রাতে পটুয়াখালী টোল প্লাজা থেকে একটি কাভার্ডভ্যানসহ এসব মাদক জব্দ করা হয়।

গ্রেফতাররা হলেন- বাসিরুল ইসলাম (২৮), মেহেদী হাসান রাব্বি (২৩) ও রুবেল মুন্সী (২৭)। বাসিরুল ও মেহেদী পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের ঠিকাদারি চাইনিজ প্রতিষ্ঠান ওরিয়েন্টাল পার্লে বিভিন্ন পদে কর্মরত। রুবেল মুন্সী ওই কাভার্ডভ্যানের চালক। প্রতিটি ক্যানে ৩৩০ এমএল করে মোট বিয়ারের পরিমাণ ৮ হাজার ৮৭০ লিটার। জব্দকৃত এসব বিয়ারের অবৈধ বাজার মূল্য ২ কোটি ১৫ লাখ ৪ হাজার টাকা।

পটুয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এনায়েত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, চায়না থেকে নৌপথে এসব মাদক পায়রা বন্দর হয়ে কলাপাড়ায় আসে। এখান থেকে ঢাকায় পাচারকালে জব্দ করা হয়। স্বাধীনতার পরে দেশে অবৈধ বিয়ার জব্দের এটাই সবেচেয়ে বড় চালান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102