ads
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ঘুমন্ত নারীকে অ্যাসিড নিক্ষেপ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ২৬ বার পঠিত

নরসিংদীর পলাশে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় এক নারীর ওপর অ্যাসিড নিক্ষেপ করে জ্বলসে দিয়েছে শফিকুল ইসলাম পঙ্খী মিয়া (৩০) নামে এক বখাটে। এতে দগ্ধ ওই নারীর বাম হাত ও পিঠসহ কোমড় পর্যন্ত ঝলসে গেছে। গুরুতর অবস্থায় তাকে নরসিংদীর সদর হাসপাতালে ভর্তি রয়েছে।

বুধবার দুপুরে ভুক্তভোগি নারী রত্না আক্তার বাদী হয়ে পলাশ থানায় একটি মামলা দায়ের করে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত বখাটে শফিকুল ইসলাম পঙ্খী মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত শফিকুল ইসলাম পঙ্খী মিয়া নারায়গঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার টাওরা গ্রামের মৃত রহিম মিয়ার ছেলে।

থানায় অভিযোগের সূত্রে জানা যায়, এক সন্তানের জননী ডিভোর্স প্রাপ্ত ভুক্তভোগি রত্না আক্তার (২৫) তার মেয়েকে নিয়ে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের জয়নগর গ্রামে বাবা মুজিবুর রহমানের বাড়িতে বসবাস করে আসছে। গত ৪ মাস পূর্বে পার্শ্ববর্তী রূপগঞ্জ উপজেলার শফিকুল ইসলাম পঙ্খী মিয়া বিয়ের প্রস্তাব নিয়ে তার বাড়িতে আসে। এরপর শফিকুল ইসলাম পঙ্খী মিয়ার স্বভাবগত বিষয়ে খোঁজ-খবর নিয়ে ওই বিয়ের প্রস্তাব প্রত্যাখান করে দেয় রত্না আক্তার ও তার পরিবার। তারপরও বখাটে শফিকুল ইসলাম পঙ্খী মিয়া বিভিন্ন সময় রাস্তা-ঘাটে রত্না আক্তারকে একা পেলেই বিয়ের প্রস্তাব দিতে থাকে। কিন্তু প্রতিবারই বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে ভুক্তভোগি রত্না আক্তার। এতে পঙ্খী মিয়া ক্ষিপ্ত হয়ে রতœা আক্তারকে প্রাণ নাশের হুমকিসহ বিভিন্ন ভয়ভীতি দেখানো শুরু করে। এরই মধ্যে গত সোমবার সে তার নিজ ঘরে ঘুমাচ্ছিল। রাত আনুমানিক সাড়ে ৩ টার দিকে হঠাৎ ঘুমন্ত রত্না আক্তারের উপর এসিড নিক্ষেপ করেন। এসময় ভুক্তভোগি রত্না আক্তারের আত্মচিৎকারে এলাকার আশপাশের লোকজন ছুটে আসলে বখাটে পঙ্খী মিয়া পালিয়ে যায়। পরে স্থানীয়রা রত্না আক্তারকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে নরসিংদীর সদর হাসপাতালে রেফার্ড করে। পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. আব্দুল্লাহ আল মামুন জানান, এসিডে ওই নারী রত্না আক্তারের বাম হাত ও পিঠসহ কোমড়ের ১২ থেকে ১৬ শতাংশ জ্বলসে গেছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে নরসিংদীর সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
এ ব্যাপারে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ঘুমন্ত ওই নারীর শরীরে এসিড নিক্ষেপের ঘটনায় অভিযুক্ত শফিকুল ইসলাম পঙ্খী মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত শফিকুল ইসলাম পঙ্খী মিয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসিড নিক্ষেপ করার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে ভুক্তভোগি রত্না আক্তার বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102