ads
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিয়ের ৮ বছর পর একসঙ্গে চার সন্তানের জন্ম

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ৩৬ বার পঠিত

যশোরে একসঙ্গে চার সন্তান প্রসব করেছেন তহমিনা খাতুন নামে এক গৃহবধূ। বুধবার (০৪ অক্টোবর) বিকেলে যশোরের একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে এই চার নবজাতকের জন্ম হয়। নবজাতকদের মধ্যে দুজন ছেলে এবং দুজন মেয়ে। বিবাহিত জীবনে দীর্ঘ আট বছর নিঃসন্তান ছিলেন এ দম্পতি। মাসহ নবজাতকরা সবাই সুস্থ আছে।

তহমিনা খাতুন (২৪) চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার সুটিয়া গ্রামের বাসিন্দা। তার স্বামী জিয়াউর রহমান (২৯) পেশায় একজন কৃষক। একসাথে ৪ সন্তান পেয়ে খুশির জোয়ার বইছে এ কৃষকের পরিবারে।

নবজাতকদের বাবা জিয়াউর রহমান বলেন, ‘২০১৫ সালে তাদের বিবাহ হয়। বিবাহিত জীবনে দীর্ঘ ৮ বছর জিয়াউর ও তহমিনা দম্পতি নিঃসন্তান ছিলেন। দশ মাস আগে সন্তানসম্ভবা হন তহমিনা খাতুন।’

তিনি বলেন, ‘বুধবার সকালে জীবননগর থেকে যশোরে এসে তার স্ত্রীকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে বিকেল ৩টার দিকে অস্ত্রোপচারের মাধ্যমে তার স্ত্রী তহমিনা খাতুন ৪টি সন্তানের জন্ম দেন। নবজাতকদের নাম রাখা হয়েছে- জুম্মান, জুবায়ের, জুনিয়া ও জিনিয়া।’

হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. শীলা পোদ্দার বলেন, ‘একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছে এক মা। মা ও নবজাতকরা সবাই সুস্থ আছেন। তবে জন্মের পর নবজাতকদের ওজন স্বাভাবিকের তুলনায় কিছুটা কম হওয়ায় তাদের এনআইসিতে রাখা হয়েছে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102