ads
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিরোধীদের জীবন বন্দুকের নলের নিচে বন্দি: বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৮৭ বার পঠিত
বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান

সরকারবিরোধীদের জীবন ‘রাষ্ট্রীয় বন্দুকের নলের নিচে বন্দি’ বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান।

কাশিমপুর কারাগারে মারা যাওয়া চট্টগ্রাম মহানগরের মোহরা ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি গোলাপুর রহমানের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতকালে এ মন্তব্য করেন তিনি। শুক্রবার বিকেলে তিনি গোলাপুর রহমানের বাড়িতে যান।

এসময় মোহাম্মদ শাহজাহান বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই কারাগারগুলো বিএনপির নেতাকর্মীদের দ্বারা পরিপূর্ণ করে রেখেছে। বিএনপি নেতাকর্মীরা গ্রেফতারের আগে বাইরে যেমন নির্যাতনের শিকার হন, কারাগারেও তারা তেমনি নির্যাতিত হন। সরকারবিরোধীদের জীবন রাষ্ট্রীয় বন্দুকের নলের নিচে বন্দি।

গোলাপুর রহমানের মৃত্যুর বিষয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, গোলাপুর রহমান কাশিমপুর কারাগারে বন্দি অবস্থায় ২৫ নভেম্বর মৃত্যুবরণ করেন। তিনি সুস্থ শরীরে বিএনপির মহাসমাবেশে যোগ দিতে ঢাকায় গিয়েছিলেন। কিন্তু সমাবেশের আগের দিন তাকে পুলিশ গ্রেফতার করে কারাগারে বন্দি করে রাখে। এ অবস্থায় তিনি বিনা চিকিৎসায় মারা যান।

শাহজাহানের সঙ্গে আরও উপস্থিত ছিলেন বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম প্রমুখ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102