কিশোরগঞ্জের ভৈরবে সাতমূখী বিলের কচুরিপানার ভেতর থেকে জহুরা বেগম নামে এক বৃদ্ধা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
জানা যায়, গত সোমবার সকালে সাতমূখী বিলের কামাল মিয়া তার মাছের প্রজেক্টের মাঝে জমে থাকা কচুরিপানা পরিষ্কার করার সময় এক নারীর অর্ধগলিত মরদেহ দেখতে পেয়ে স্থানীয় কাউন্সিলরকে অবহিত করেন।
মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে কামাল মিয়া ৯৯৯ ফোন দিয়ে নারীর অর্ধগলিত মরদেহ ভাসার খবরটি জানান। ৯৯৯ থেকে ফোন পেয়ে ভৈরব থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং গলিত মরদেহ উদ্ধার করে।
এ সময় এএসপি রেজোয়ান দিপু এবং ভৈরব থানার ওসি মো. শাহিন ঘটনাস্থল পরিদর্শন করেন।
ওসি মো. শাহিন বলেন, ৯৯৯ থেকে ফোন পেয়ে গলিত অবস্থায় বৃদ্ধ নারীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি। খরব পেয়ে ভৈরবের দড়িচন্ডিবেড় এলাকা থেকে মমতা বেগম নামের মাঝ বয়সী এক মেয়ে এসে মরদেহ দেখে এটি তার মা জহুরা বেগমের মরদেহ বলে শনাক্ত করেন। গত ২ ডিসেম্বর তার মা বাড়ি থেকে নিখোঁজ হয়। এ ব্যাপারে ৬ ডিসেম্বর তার পরিবারের পক্ষ থেকে একটি নিখোঁজ ডায়েরি (জিডি) করেন। মঙ্গলবার রাত ৯টার দিকে সাতমূখী বিল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।