ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিশেষ কৌশলে সিলেটে ফেনসিডিল নিয়ে আসতেন যুবতী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২০
  • ৩৯ বার পঠিত

সিলেট জকিগঞ্জ সীমান্ত এলাকা থেকে ‘বিশেষ কৌশলে’ মাদকদ্রব্য নিয়ে আসতেন যুবতী শিরিন আক্তার (২৮)। তাকে সহযোগিতা করতেন মো. খোকন (৩০) নামের যুবক। তবে রক্ষা হয়নি, তাদেরকে বন্দি হতে হয়েছে পুলিশের জালে।

শুক্রবার (২৮ নভেম্বর) রাতে সিলেট নগরী থেকে ফেনসিডিলসহ তাদের আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্লাহ তাহের জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে নগরীর লালদিঘীর পশ্চিমপাড় এলাকায় অভিযান চালিয়ে ৭১নং বাসার আবদুল হক তোতা মিয়ার ছেলে মো. খোকন এবং একই এলাকার আনাই মিয়ার মেয়ে শিরিন আক্তারকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৮ বোতল ফেনসিডিল ও মাদকদ্রব্য বিক্রির ৪ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়। তারা দুজন চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে পুলিশ জানায়।

তিনি আরও জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, আটক শিরিন আক্তার সিলেট জেলার জকিগঞ্জ সীমান্তবর্তী এলাকা হতে বিশেষ কৌশলে ফেনসিডিলগুলো লালদিঘীর পশ্চিমপাড় এলাকায় অভিযান চালিয়ে ৭১নং বাসায় নিয়ে আসে এবং তার সহযোগী খোকন সেগুলো সিলেট শহরের বিভিন্ন স্থানে মাদকসেবীদের কাছে খুচরা দামে বিক্রি করে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102