ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিশ্বকাপটাই শেষ নাসিম শাহর!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫২ বার পঠিত

এশিয়া কাপের এক চোট বোধ হয় বিশ্বকাপটাই শেষ করে দিলো নাসিম শাহর। যতটা ধারণা করা হয়েছিল, তার কাঁধের চোট তার চেয়ে গুরুতর ধরা পড়েছে স্ক্যানে।

ফলে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ব্শ্বিকাপে নাসিম শাহর বিকল্পের কথা ভাবছে। দুবাইয়ে স্ক্যান পরীক্ষায় যে ফল এসেছে, তাতে এ বছরই সম্ভবত আর মাঠে নামা হবে না পাকিস্তানি পেসারের। জানিয়েছে ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ‘ক্রিকইনফো’।

চোটের কারণে শুধু বিশ্বকাপ নয়, চলতি বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ এবং পরবর্তী পাকিস্তান সুপার লিগ মিস করতে পারেন নাসিম।

গত সপ্তাহে এশিয়া কাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের দ্বিতীয় ম্যাচ খেলতে গিয়ে চোটে পড়েন নাসিম। চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েন।

পিসিবি অবশ্য এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে নাসিমের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেনি। তারা কয়েকদিনের মধ্যে আরেকবার স্ক্যান করে অবস্থা দেখবে।

শেষ পর্যন্ত বিশ্বকাপের আগে নাসিম ছিটকে গেলে সেটা হবে পাকিস্তানের জন্য বিশাল এক ধাক্কা। শাহিন শাহ আফ্রিদি আর হারিস রউফের সঙ্গে নাসিম শাহকে নিয়ে গড়া পাকিস্তানের পেস আক্রমণ এখন বিশ্বেরই অন্যতম সেরা।

ভারতে ওয়ানডে বিশ্বকাপ শুরু আগামী ৫ অক্টোবর থেকে। নাসিম ছিটকে পড়লে বিকল্প হিসেবে দলে আসতে পারেন এশিয়া কাপে অভিষিক্ত জামান খান কিংবা মোহাম্মদ হাসনাইন। তবে হাসনাইনেরও চোটের সমস্যা আছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102