ads
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিশ্বকাপের আগে কোনো ত্রিদেশীয় সিরিজ হচ্ছে না

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১
  • ৩০ বার পঠিত
Cricket.

নিউজিল্যান্ডের পরিবর্তে বাংলাদেশের টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি শুরু হবে জুলাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-২০ সিরিজ দিয়ে। এরপর পর্যায়ক্রমে বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। জানিয়েছেন বিসিবি ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান। বিশ্বকাপের আগে কোনো ত্রিদেশীয় সিরিজ হচ্ছে না বলেও জানান এই বিসিবি পরিচালক।

এ বছরের অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এরই মধ্যে বিশ্বকাপের ভেন্যুও চূড়ান্ত করেছে বিসিসিআই। বৈশ্বিক করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ থাকলেও সূচি অনুযায়ী টুর্নামেন্ট আয়োজন করতে কাজ করছে স্বাগতিক ভারত।

মেগা ইভেন্টের আগে ক্রিকেটারদের প্রস্তুতির সুযোগ করে দিতে বেশ কয়েকটি সিরিজ আয়োজনের পরিকল্পনা ছিলো বিসিবি’র। বাংলাদেশ সফরে আসার কথা ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মত দলগুলোর।

আগামী জুনে দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-২০ খেলতে জিম্বাবুয়ে যাবে বাংলাদেশ। এরপর দেশে ফিরেই শুরু হবে ব্যস্ততা। আগের সূচি অনুযায়ী বিশ্বকাপের আগে প্রথম দল হিসেবে বাংলাদেশে আসার কথা ছিলো, নিউজিল্যান্ডের। আর অস্ট্রেলিয়ার অক্টোবরে। তবে সেই পরিকল্পনায় এসেছে কিছুটা পরিবর্তন।

বিসিবি ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান বলেন, নিউজিল্যান্ড আসছে, ইংল্যান্ডও আসছে। আবার অস্ট্রেলিয়াও আসছে জুলাইয়ের শেষে। ওরা আসলে মিনিমাম ৩টা এবং ম্যাক্সিমাম ৫টা টি-২০ খেলার কথা রয়েছে।

অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের সফর কাছাকাছি সময়ে হতে পারে বলে এই দুই দেশের সঙ্গে বাংলাদেশকে নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের কথাও শোনা গিয়েছিলো। তবে সেই পরিকল্পনা থেকে সড়ে এসেছে বোর্ড। সেপ্টেম্বরে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ ও ইংল্যান্ড।

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে কারা থাকছেন সেটা অনেকটা চূড়ান্ত করেছে বোর্ড। দল শ্রীলঙ্কা থেকে ফিরলেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আকরাম খান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102