ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিশ্বকাপের আগে দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ৪৫ বার পঠিত

ফিফা বিশ্বকাপে বাকি আর মাত্র ৪১ দিন। বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা দলগুলো যখন নিজেদের শিরোপা জয়ের স্বপ্নে বিভোর তখনই বড় বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা। গুরুতর ইনজুরির কারণে বিশ্বকাপে অনিশ্চিত পাওলো দিবালার।

বিষয়টি নিশ্চিত করেছেন রোমা কোচ জোসে মরিনহো। সংবাদ সংস্থা ‘ডিএজেডএন’-কে দেয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। খবর দ্য গার্ডিয়ান।

রোববার (৯ অক্টোবর) ইতালিয়ান লিগ ‘সিরি এ’-তে মুখোমুখি হয় রোমা ও লিচে। ম্যাচটিতে লিচেকে ২-১ গোলে হারায় রোমা। ম্যাচটিতে দিবালার গোলে রোমা হেসে খেলে জিতে গেলেও দ্বিতীয় হাফে খেলতে নেমে গুরুতরভাবে আঘাত প্রাপ্ত হন এই তারকা খেলোয়াড়, পরে মাঠ ছাড়েন হয় খুড়িয়ে খুড়িয়ে হেঁটে।

ম্যাচ শেষে রোমা কোচ জোসে মরিনহো ডিএজেডএনকে বলেন, ‌‘সত্যিকারভাবে দিবালার যেই বর্তমান অবস্থা তাতে আমার মনে হয় না সে ২০২৩ এর আগে ফুটবল খেলতে পারবেন, বিশ্বকাপের আগে সত্যি এমন ইনজুরি খুবই হতাশাজনক।’

আন্তর্জাতিক ফুটবলে সর্বশেষ বাছাইয়ের পর্বের সবগুলো ম্যাচেই খেলেছিলেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। ইতালির সঙ্গে ম্যাচেও শেষ সময়ে করেছিলেন দুর্দান্ত এক গোল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102