ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিশ্বকাপের আগে পাবজি খেলে ৬ লাখ টাকা জিতল চার কিশোর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০
  • ৪৭ বার পঠিত

বিশ্ব আসর জয়ের আগেই পাবজি মোবাইল গেমসে দেশ সেরার খেতাব জিতলো এওয়ান ই স্পোর্টস। ক্যাম্পাসভিত্তিক প্রতিযোগিতায় প্রাইজমানি হিসেবে ৬ লাখ টাকা জিতেছে দলটির চার কিশোর। মোট ছয় ম্যাচে ২৩৩ পয়েন্ট নিয়ে বাকিদের টপকে পিএমসিসি বাংলাদেশে চ্যাম্পিয়ন হয়েছে রাফিদ-শাকিলরা।

ছোট্ট ছোট্ট পায়ে, চলতে চলতে ঠিক পৌঁছে যাবো! অখ্যাত গানটাই যেনো মনে গেঁথে নিয়েছেন লাল-সবুজের এই অনলাইন গেমাররা। ইন্টারনেটের গতি নিয়ে যেখানে কাটেনি সংশয়, সেই ভূখন্ডে এমন অর্জন হয়ে ওঠে আরও মহিমান্বিত। পাবজি মোবাইলের গ্লোবাল চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকেটটা আগেই কাটা হয়েছে। এবার এ ওয়ান ই স্পোর্টস পরলো দেশ সেরার মুকুট।

পাবজি মোবাইল ক্যাম্পাস চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২০ এর শুরু থেকেই নজরকাড়া পারফরম্যান্স দেশের অগ্রণী এই গেমিং স্কোয়াডের। শ্রেষ্ঠত্বের সোপানে এ ওয়ান ই স্পোর্টস ১৯৫২-কে মোট ছয়টা ম্যাচ খেলতে হয়েছে। গেরিলা কায়দার এই সারভাইভাল গেমসে সব ম্যাচেই বাজিমাৎ করেছে তারা। ২৩৩ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষ দলটা জিতে নিয়েছে ৬ লক্ষ টাকা।

পিএমসিসিবিডি ২০২০ এ অংশ নেয়া দলের সদস্যরা হলেন নাওমান আল রাফিদ, সামাজিক যোগাযোগ মাধ্যমে যার পরিচিতি দান্তে হিসেবে। মো. শাকিলের ছদ্মনাম সিনিস্টার; র‍্যক্স জ্যাক্স ডাকা হয় শাহ হাসানুজ্জামান অভিকে। দলের আরেক সদস্য সিরাজুদ্দৌলা। সম্প্রতি এই চারজনকে নিয়ে অনলাইন আড্ডায় বসেছিলো ভারতীয় গেমারদের সংগঠনও।

অবশ্য এই দলটার প্রতিষ্ঠাতা কাজী আরাফাত হোসেন। বাংলাদেশের পাশাপাশি ভারত-পাকিস্তানেও পাবজি মোবাইলের অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে দায়িত্ব পালন করছেন এই সম্ভাবনাময় তরুণ।

নতুন বছর জানুয়ারির ২১ থেকে ২৫ তারিখ দুবাইয়ে অনুষ্ঠিত পিএমসিসির গ্লোবাল গ্র্যান্ড ফাইনালে লড়বে এ ওয়ান ই স্পোর্টস।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102