ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিশ্বকাপের আগে হঠাৎ আর্জেন্টিনা দলে পরিবর্তন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
  • ৪৭ বার পঠিত

৪১ সদস্য নিয়ে শুরু করে এর পর কমিয়ে ৩১ জনে নিয়ে আসেন লিওনেল স্কালোনি। জানিয়ে দেন বিশ্বকাপ স্কোয়াডের চূড়ান্ত দলের আগে কাটছাঁট হবে আরও পাঁচজনের।

কথামতো পাঁচজনকে ছেঁটে ২৬ সদস্যের দল নিয়ে মধ্যপ্রাচ্যে গেছেন স্কালোনি। সংযুক্ত আরব আমিরাতে প্রস্তুতি ম্যাচও খেলল আর্জেন্টিনা।

তবে এরই মধ্যে ইনজুরি সমস্যা সবচেয়ে বড় আতঙ্ক হয়ে দাঁড়াল দলটিতে। ইনজুরিতে পড়েছেন সবশেষ ম্যাচে গোলের দেখা পাওয়া হোয়াকিন কোররেয়া। বিশ্বকাপ স্কোয়াড থেকেই ছিটকে পড়লেন তিনি।

এর আগে পেশির চোটে ছিটকে গেছেন নিকোলাস গঞ্জালেস।

বৃহস্পতিবার এক বিবৃতিতে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, আর্জেন্টিনা দলের ২৬ সদস্যের স্কোয়াডে পরিবর্তন আনা হয়েছে। চোটের কারণে বিশ্বকাপ শেষ হোয়াকিন কোররেয়ার। তার বদলে দলে সুযোগ পেয়েছেন তিয়াগো আলমাদা।
উল্লেখ্য, আর্জেন্টিনার হয়ে তিয়াগোর মাত্র একটি আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে।

আগামী ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বজয়ের মিশন শুরু করবে লিওনেল মেসির আর্জেন্টিনা।

বিশ্বকাপের ‘সি’ গ্রুপে এর পর দলটি খেলবে মেক্সিকো ও পোল্যান্ডের বিপক্ষে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102