ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিশ্বকাপের টিকেট নিশ্চিত করতে মাঠে নামছে জ্যোতির দল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৪ বার পঠিত

টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকেট নিশ্চিতের লড়াইয়ে আজ রাতে দ্বিতীয় সেমিফাইনালে থাইল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশের নারীরা। আবুধাবিতে ম্যাচ শুরু রাত নয়টায়।

গ্রুপ পর্বের তিন ম্যাচের সবকটিতে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। বাছাই পর্বের দুই ফাইনালিস্ট পাবে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ২০২৩ বিশ্বকাপে খেলার সুযোগ।

এই ম্যাচে জয় পেলেই ফাইনালের পাশাপাশি বিশ্বকাপের মূল পর্বের টিকিটও নিশ্চিত হবে বাংলাদেশের। তাই সেমিফাইনাল থেকে উত্তীর্ণ হয়ে ফাইনালে ওঠাই মূলত প্রাথমিক লক্ষ্য।

বাছাই পর্বের প্রথম তিন ম্যাচে ব্যাটে-বলে দুর্দান্ত খেলেছে নিগার সুলতানা জ্যোতির দল। আয়ারল্যান্ডকে ১৪ রানে, স্কটল্যান্ডকে ৬ উইকেটে ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৫৫ রানের সহজ জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে উঠে জ্যোতি-সালমারা। আজ থাইল্যান্ডকে হারিয়ে জয়যাত্রা অব্যাহত রাখার মিশনেই নামবে তারা।

থাইল্যান্ড নারী দলের বিপক্ষে এখন পর্যন্ত চারবার মুখোমুখি হয়েছে। সবকটি ম্যাচেই বাংলাদেশ জয় নিয়ে মাঠ ছেড়েছে। সবশেষ ২০১৯ সালে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচেই থাই নারীদের ৭০ রানে হারায় বাংলাদেশ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102