ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিশ্বকাপের পরই বাংলাদেশে আসবে ভারত, সূচি চূড়ান্ত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ৫৩ বার পঠিত

প্রতিবেশী দেশ হয়েও বাংলাদেশ সফরে আসে না ভারত দল। বাংলাদেশকেও তারা ডাকে না। এ নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে হতাশার শেষ নেই।

সবশেষ ২০১৫ সালে বাংলাদেশ সফর করেছিল টিম ইন্ডিয়া। এবার সেই হতাশা কাটতে চলেছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই দুটি টেস্ট এবং তিনটি ওয়ানডে খেলতে বাংলাদেশে আসবেন রোহিত শর্মারা।

সফরের ওয়ানডে ম্যাচগুলো আইসিসি সুপার লিগের অংশ নয়। তবে টেস্ট ম্যাচ দুটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।

বিসিবি সূত্র জানিয়েছে, ইতোমধ্যে এ সিরিজের সূচি ও ভেন্যু চূড়ান্ত হয়েছে। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মাঠে ৪ ডিসেম্বর থেকে গড়াবে বাংলাদেশ-ভারত ওয়ানডে সিরিজ। তিন ম্যাচের সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ৭ ও ১০ ডিসেম্বর।

ওয়ানডে সিরিজ শেষে দুই দল পাড়ি জমাবে চট্টগ্রামে। ১৪ ডিসেম্বর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট।

২২ ডিসেম্বর মিরপুরে হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

এ দুই সিরিজে অংশ নিতে ১ ডিসেম্বরেই ঢাকায় পা রাখবেন রোহিত-কোহলিরা। সফর শেষে ২৭ ডিসেম্বর বাংলাদেশ ছাড়বেন তারা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102