ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিশ্বকাপের শেষ ষোলোতে ৩ দল, বাদ পড়েছে ২টি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
  • ৪৬ বার পঠিত

কাতার বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে উঠে গেল পর্তুগালসহ ৩ দল। বাকি দুই দল হচ্ছে ব্রাজিল ও ফ্রান্স।

অন্যদিকে এরই মধ্যে বাদ পড়েছে স্বাগতিক কাতার ও কানাডা।

সোমবার লুসাইল স্টেডিয়ামে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে উরুগুয়েকে ব্রুনো ফার্নান্দেসের জোড়া গোলে ২-০ গোলে হারিয়ে দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা।

দুবারের বিশ্বকাপজয়ী উরুগুয়ে গ্রুপ থেকেই ছিটকে যাওয়ার মুখে। নকআউটে যেতে গেলে পরের ম্যাচে ঘানাকে হারাতেই হবে তাদের।

আগের ম্যাচে কোনোমতে জেতার পর এদিন প্রথম একাদশে একাধিক বদল করেন পর্তুগালের কোচ ফার্নান্দো স্যান্টোস। প্রথমে রক্ষণ জমাট রেখে আক্রমণে ওঠার চেষ্টা করতে থাকে পর্তুগাল।

রোনাল্ডো গোল করার জন্য মাঝেমধ্যেই উঠে যাচ্ছিলেন। কিন্তু গোলের দেখা পাননি। ১৮ মিনিটের মাথায় বক্সের বাইরে থেকে নিজের জায়গায় ফ্রিকিক পান রোনাল্ডো। কিন্তু ওয়ালে লেগে তার শট কর্নার হয়ে যায়। এর পর দুদলেরই মাঝমাঠের লড়াই দেখা যায়।

এদিকে শেষ ম্যাচে ক্যামেরুনের বিপক্ষে হারলেও সমস্যা হবে না ব্রাজিলের। দুই ম্যাচে ৬ পয়েন্ট হলো তাদের। চলতি বিশ্বকাপে ফ্রান্সের পর দ্বিতীয় দল হিসেবে প্রি-কোয়ার্টারে পৌঁছে যায় ব্রাজিল। তৃতীয় দল হিসেবে উঠে যায় পর্তুগাল। তারাও শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে হারলে সমস্যা হবে না।

ব্রাজিল ও সুইৎজারল্যান্ড ম্যাচে নামার আগে দুদলের কাছেই ছিল ৩ পয়েন্ট। ব্রাজিল জেতায় ৩ পয়েন্ট পেল। ফলে শেষ ম্যাচে ক্যামেরুনের বিপক্ষে এখন শক্তি পরীক্ষা করে নেওয়ার লড়াই রিচার্লিসন, ভিনিসিয়াসদের।

ফ্রান্স, ব্রাজিল ও পর্তুগাল পরের রাউন্ডে গেছে। বিশ্বকাপ থেকে ইতোমধ্যে বিদায় নিয়েছে আয়োজক কাতার ও কানাডা। বাকি গ্রুপগুলোর যা পরিস্থিতি, তাতে এখনো আর কেউ বিদায় নেয়নি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102