ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিশ্বকাপে টাইগারদের দল ঘোষণা আজ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৯ বার পঠিত

আগামী মাসে শুরু হচ্ছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবার অস্ট্রেলিয়ায় বসবে এই টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর।

মূল পর্বের আগে ১৬ অক্টোবর শুরু হচ্ছে বাছাই পর্ব। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ঘোষণা করা হবে বুধবার।

জাতীয় দলের নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমন এ দল ঘোষণা করবেন। তাদের দল ঘোষণার পর জাতীয় দলের টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরাম সংবাদ সম্মেলন করবেন।

বিশ্বকাপের আগে প্রস্তুতির ভালো সুযোগ পাচ্ছে বাংলাদেশ। নিউজিল্যান্ডে বাংলাদেশ ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান ও স্বাগতিক দলের সঙ্গে। ডাবল লিগ পদ্ধতিতে চারটি ম্যাচ খেলবে। ফাইনাল খেলতে পারলে আরও একটি ম্যাচ বাড়বে। এর পর আইসিসির প্রস্তুতি ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের বিপক্ষে।

২৪ অক্টোবর বাংলাদেশের বিশ্বকাপের মিশন শুরু হবে বাছাইপর্ব পেরিয়ে আসা দলের সঙ্গে। ‘এ’ গ্রুপের রানারআপ দলের মুখোমুখি হবে সাকিবের দল। দ্বিতীয় ম্যাচ ২৭ অক্টোবর সিডনি ক্রিকেট গ্রাউন্ডে, প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।

ব্রিসবেনের গ্যাবায় ৩০ অক্টোবর বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়নের বিপক্ষে। বাংলাদেশের শেষ দুটি ম্যাচ ভারত ও পাকিস্তানের বিপক্ষে। ২ নভেম্বর অ্যাডিলেডে রোহিত শর্মার দলকে মোকাবিলা করবে বাংলাদেশ। আর ৬ নভেম্বর একই মাঠে শেষ ম্যাচ খেলবে তারা পাকিস্তানের সঙ্গে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102