ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিশ্বকাপে নিষিদ্ধ ৬ হাজার আর্জেন্টাইন সমর্থক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ৪৮ বার পঠিত

দরজায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ। ফুটবলের মহাযজ্ঞের বাকি নেই আর দু সপ্তাহও। এরই মধ্যে দল গুছিয়ে ফেলেছে অংশগ্রহণকারী দেশ।

চূড়ান্ত প্রস্তুতিও সম্পন্ন ভেন্যু কাতারে। এমন সাজসাজ ররে মধ্যেই আর্জেন্টাইন সমর্থকদের জন্য ভেসে এলো বড় দুঃসংবাদ।
৬ হাজার আর্জেন্টাইন সমর্থকের একটি তালিকা প্রস্তুত করা হয়েছে, যাদের কাতার বিশ্বকাপে স্টেডিয়ামে ঢুকতে দেওয়া হবে না!

বুয়েনস এইরেস শহরের সরকারি প্রশাসনের বরাতে এ তথ্য দিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।

কেন এমন ঘোষণা, তার ব্যাখ্যা দিয়েছেন বুয়েনস এইরেসের আইনমন্ত্রী মার্সেলো ডি’আলেসান্দ্রো।

স্থানীয় রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, কাতার বিশ্বকাপে ৬ হাজার আর্জেন্টাইন সমর্থককে স্টেডিয়ামে ঢুকতে দেওয়া হবে না। কারণ তাদের মধ্যে সহিংস সমর্থক রয়েছেন। এ সমর্থকগোষ্ঠী হিংস্র কাজে যোগ দেন। এদের অনেকে অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত। আরও একটি শ্রেণি আছেন এই তালিকায়, যারা বিচ্ছেদ ঘটা মা–বাবার সন্তান, তারা নিজেদের খরচিই মেটাতে পারেন না। আমরা ফুটবলে শান্তি ফেরাতে চাই আর তাই সহিংসরা সমর্থক স্টেডিয়ামের বাইরে থাকবে।’

ডি’আলেসান্দ্রো জানিয়েছেন, প্রায় ৩ হাজার সমর্থক ‘বারাব্রাভাস’ সমর্থকগোষ্ঠীর সদস্য। ‘বারাব্রাভাস’ আর্জেন্টিনার উগ্র ফুটবল সমর্থকগোষ্ঠী। সহিংস আচরণের কারণে তাদের স্থানীয় ফুটবল ম্যাচ দেখাও নিষিদ্ধ।

জানা যায়, বিশ্বকাপে আর্জেন্টিনার সহিংস সমর্থকেরা যেন স্টেডিয়ামে ঢুকতে না পারেন, সেই মর্মে গত জুনে কাতার দূতাবাসে আর্জেন্টিনার জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয় একটি চুক্তি সই করে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102