ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিশ্বকাপে মুশফিক-রিয়াদ থাকলে ভালো হতো: তামিম

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৮ অক্টোবর, ২০২২
  • ৫৫ বার পঠিত

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পর এ ফরম্যাটে ভালো ফলাফলের আসায় নতুন করে ভাবতে শুরু করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রাসেল ডমিঙ্গোকে সরিয়ে অস্ট্রেলিয়া থেকে উড়িয়ে আনা হয় ভারতীয় বিশেষজ্ঞ শ্রীধরন শ্রীরামকে।

তার অধীনে দল নিয়ে নানা পর্যবেক্ষণের পর টি-টোয়েন্টি ফরম্যাট থেকে বাদ পড়েন অভিজ্ঞ তারকা মাহমুদউল্লাহ রিয়াদ। বিশ্বকাপ স্কোয়াডে ঠাঁই হবে না আশঙ্কায় কুড়ি ওভারের ফরম্যাটের আন্তর্জাতিক পরিসর থেকেই অবসর নিয়ে নেন মুশফিকুর রহিম।

এরপর সাকিব আল হাসানের নেতৃত্বে এক ঝাঁক তরুণ নিয়ে ত্রিদেশীয় সিরিজ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ দল গড়ে টিম ম্যানেজম্যান্ট।

কিন্তু নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে দেখা গেল সেই লাউ সেই কদু। সেই পাওয়ার হিটারের অভাব। সেই ইমপ্যাক্ট ইনিংসের অভাবের চিত্র করুণভাবে ফুটে উঠল টাইগার শিবিরে। শ্রীরামের অধীনে এখনও উড়িয়ে সীমানা পার করা শিখতে পারেননি বাংলাদেশি ব্যাটাররা।

ফলে শুক্রবার পাকিস্তানের বিপক্ষে ২১ রানে হারল টাইগাররা।

এমন পরাজয়ের পর এক প্রশ্নের জবাবে তামিম ইকবাল জানালেন, বিশ্বকাপে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ থাকলে ভালো হতো।

শুক্রবার রাজধানীর অভিজাত হোটেলে এক অনুষ্ঠানে যোগ দিয়ে এমন কথা বলেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক।

দেশসেরা ওপেনার বলেন, যে দলটা এখন খেলছে, ‘কয়েকজনকে বাদ দিলে সেটা কিছুটা নতুন। যেকোনো নতুন কিছুতে সময় দিতে হবে। আমি আগেও বলেছি মুশফিক-রিয়াদ তারা যদি বড় মঞ্চে বা বিশ্বকাপে থাকতো আমার কাছে ভালো মনে হতো।’

সারা বছর খেলিয়ে বিশ্বকাপের আগে এ দুই অভিজ্ঞ তারকাকে বাদ দেওয়াটা ব্যক্তিগতভাবে পছন্দ হয়নি তামিমের।

এ বাঁহাতি ওপেনারের প্রশ্ন, ‘যখন পুরো বছর সিনিয়র ক্রিকেটারদের খেলিয়েছেন, তাহলে বিশ্বকাপের আগেই কেন ( তাদের বাদ দেওয়া)? এটা যদি হতো বছরের শুরুতে, তাহলে ঠিক ছিল।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102