ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিশ্বকাপ আমিরাতে, আয়োজক ভারত!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৫ জুন, ২০২১
  • ৩৪ বার পঠিত

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সবশেষ সভায় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে (বিসিসিআই) টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত নিতে ২৮ জুন পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়।

নির্ধারিত সময়ের মধ্যেই ভারতীয় ক্রিকেট বোর্ডকে জানাতে হবে তারা বিশ্বকাপ আয়োজনে প্রস্তুত কিনা।

নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ের এক কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, আইসিসির বোর্ডসভায় বিসিসিআইয়ের পক্ষ থেকে সময় চেয়ে নেওয়া হলেও বোর্ড মিটিংয়ে জানিয়ে দেওয়া হয়েছে, আমিরাত বা ওমানে টি-টোয়েন্টি বিশ্বকাপ হলে ভারতের কোনো সমস্যা নেই; যদি আয়োজক স্বত্ব ভারতকে দেওয়া হয়।

বড় ধরনের আর্থিক ক্ষতি এড়াতে করোনার মধ্যে বাড়তি ঝুঁকি নিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আয়োজন করে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। বায়ো-বাবলের মধ্যে থেকেও করোনা আক্রান্ত হয়ে পড়েন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির একাধিক ক্রিকেটার। অবস্থা বেগতিক দেখে মাঝপথে আইপিএল বন্ধ করতে বাধ্য হয় ভারত।

আইপিএলের মতো বিশ্বকাপে যাতে এমন সমস্যায় পড়তে না হয় সেজন্য আগে থেকেই সরে দাঁড়াল ভারত। আরব আমিরাতে বিশ্বকাপ আয়োজনে রাজি বিসিসিআই।

আগামী সেপ্টেম্বর-অক্টোবরে স্থগিত হয়ে যাওয়া আইপিএলের বাকি অংশের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। এরপর হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102