ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিশ্বকাপ জিততে চান রোনালদো

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০
  • ৩৭ বার পঠিত

ক্লাব ক্যারিয়ারে অনেক ট্রফি জিতেছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। তার ব্যক্তিগত অর্জনের সংখ্যাও নেহায়েত কম নয়। তবে দেশের হয়ে এখনো বিশ্বকাপ জিততে পারেননি তিনি। বয়সের হিসেবে বলা যায় আগামী বিশ্বকাপই হতে যাচ্ছে রোনালদোর শেষ আসর। তাই এবারই বিশ্বকাপ জেতার লক্ষ্য স্থির করেছেন সিআর সেভেন।
দীর্ঘ কযারিয়ারে রেকর্ড পাঁচটি চ্যাম্পিয়নস লিগ জিতেছেন রোনালদো। এছাড়া ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে তিনটি ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল), রিয়াল মাদ্রিদের হয়ে দুটি লা লিগা শিরোপা ও জুভেন্তাসের হয়ে দুটি সিরি’আ জিতেছেন এই তারকা ফুটবলার।

ক্লাবের মতো নিজ দেশ পর্তুগালের হয়েও অপ্রতিরোধ্য রোনালদো। ইউরো চ্যাম্পিয়নশিপ ও উয়েফা নেশন্স লিগসহ এরই মধ্যে আরো অনেক শিরোপা জিতেছেন পাঁচবারের ব্যালন ডি অর জয়ী এই ফুটবলার। কিন্তু ২০০৩ সালে জাতীয় দলের হয়ে অভিষেক হলেও এখন পর্যন্ত স্বপ্নের ট্রফি জেতা হয়নি তার।

রোনালদো মনে করেন, কাতারে অনুষ্ঠিত ২০২২ বিশ্বকাপে পর্তুগালের ট্রফি জয়ের শতভাগ সুযোগ রয়েছে। এ ব্যাপারে তিনি বলেন, ২০১৬ সালে আমরা ইউরো জিতেছিলাম। এটা পর্তুগালের জন্য বড় অর্জন ছিলো। এরপর নেশন্স লিগও জয় করেছি। এবার আমি বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছি।

তিনি আরো বলেন, আশা করি দলগত পারফরম্যান্স ঠিকভাবে করতে পারলে আমাদের ট্রফি জেতা অসম্ভব নয়। জাতীয় দলের হয়ে নিজের সেরাটা দিতে চাই। আমার এখন একটাই লক্ষ্য, বিশ্বকাপ জয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102