ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিশ্বকাপ জেতার স্বপ্ন পূরণ করবে পর্তুগাল; আশা রোনালদোর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ৪৫ বার পঠিত

বিশ্বকাপে খুব একটা আলোচনায় না থাকলেও পর্তুগাল এবার নিয়ে এসেছে বেশ শক্তিশালী স্কোয়াড। ক্লাবে দলটির ফুটবলাররা নিয়মিতই ভালো পারফর্ম করছেন। এখন পর্তুগালের সামনে চ্যালেঞ্জ দল হিসেবে খেলতে পারা। তাদের সবচেয়ে বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদো বলছেন, এবার স্বপ্নপূরণ করতে পারবেন এমন আশা তার।

অ্যাসোসিয়েট প্রেসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বিশ্বকাপের আমাদের যে দল যাচ্ছে, তাতে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলটা দারুণভাবে হয়েছে। আশা করি, এবার পর্তুগাল বিশ্বকে এটা দেখাতে পারবে যে, আমাদেরও সবার সেরা হওয়ার ক্ষমতা আছে।

এবার নিজের পঞ্চম বিশ্বকাপ খেলতে নামবেন রোনালদো। এর আগে আরও চারটি বিশ্বকাপ খেলেছেন, অভিজ্ঞতাও কম নেই। তবুও এবারের দল নিয়ে বেশ আশাবাদী তিনি, ‘এক প্রজন্মের সঙ্গে আরেক প্রজন্মের তুলনা করাটা খুবই কঠিন। পর্তুগালের হয়ে অতীতে যারা খেলেছেন অথবা যারা এই মুহূর্তে আছে, তাদের সবাইকেই প্রতিকূলতা অতিক্রম করে এখানে আসতে হয়েছে। তবে নতুন প্রজন্মের ফুটবলারদের দেখে আমি রোমাঞ্চিত। ’
‘অবশ্যই বাকি দলগুলোর মতো আমরাও বিশ্বকাপ জেতার লক্ষ্য নিয়ে খেলতে এসেছি এবং বিশ্বাস করি এই দল সেই স্বপ্ন পূরণ করতে পারে।’

রোনালদো আরও বলেছেন, ‘এখানে বিশ্বের সেরা দলগুলো খেলতে এসেছে। অনেক সর্বোচ্চ পর্যায়ের প্রতিভারাও নিজেদের দক্ষতা প্রমাণ করতে এসেছে। এ কারণে আমাদের সতর্ক থাকতে হবে, মাথা ঠাণ্ডা রেখে নিজেদের সক্ষমতা প্রমাণ করতে হবে। এই বিশ্বকাপ নতুন প্রজন্মের তারকাদের হতে চলেছে, যারা চোখের পলকে খেলার গতি বদলে দিতে পারে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102