ads
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিশ্বকাপ দলে থাকতে চাই না: তামিম ইকবাল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৬ বার পঠিত

টি-টোয়েন্টি বিশ্বকাপ দল থেকে সরে গেলেন তামিম ইকবাল। স্বেচ্ছায় এমন সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় দলের এই তারকা ক্রিকেটার। বিষয়টি নিয়ে বোর্ডের সভাপতির সঙ্গে কথা বলে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এরপরেই ফেসবুকে এসে কেন খেলতে চাইছেন না সেটা স্পষ্ট করেন।

বুধবার দুপুরে নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে এসে এমন ঘোষণা দেন তামিম ইকবাল। তিনি বলেন, ‘কিছুক্ষণ আগে আমাদের বোর্ড প্রেসিডেন্ট পাপন ভাই, আমাদের চিফ সিলেক্টর নান্নু ভাইকে আমি ফোন করেছিলাম। ফোন করে তাদের সঙ্গে কিছু জিনিস আমি শেয়ার করেছি। যেটা আমি সবার সঙ্গে শেয়ার করতে চাই। আমি তাদের বলেছি যে আমার মনে হয় না যে আমার ওয়ার্ল্ড কাপ টিমে থাকা উচিত।’

তামিম বলেন, আমি বেশকিছুদিন ধরে খেলছি না। এছাড়া আমার ইনজুরি। যদিও আমি মনে করি না ইনজুরি বিষয় কেননা বিশ্বকাপের আগেই ইনজুরি ঠিক হয়ে যাবে। বেসিকেলি যেটা আসল, যেটার কারণে মনে হচ্ছে এই সিদ্ধান্ত আমি নিয়েছি, সেটা হচ্ছে, লাস্ট ১৫-১৬ টা টি টোয়েন্টি আমি খেলি নাই। তাই এইসময় নতুন যারা ভালো খেলেছে আমি মনে করি তাদের খেলা দরকার। এই সময় আমার খেলাটা ফেয়ার হবে না বলে আমি মনে করি।

তামিম বলেন, আমি মনে করি তারা আরো ভালো সার্ভিস দিতে পারবে। এই বিষয়ে কোনো কন্ট্রোভার্সি নেই। আমাকে এই বিষয়ে আর কোনো ফোন কল দেওয়ার নেই, মিডিয়ারও আমার সঙ্গে যোগাযোগ করার দরকার নেই। যা বলার আমি বলে দিয়েছি।

বিশ্বকাপের বাকি নেই আর দুই মাসও। এর আগে নিউজিল্যান্ড সিরিজই হতে যাচ্ছে বাংলাদেশের শেষ সিরিজ। সেই সিরিজে চোটের কারণে নেই তামিম। এর আগে অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, কিংবা নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজেও ছিলেন না তিনি। সবশেষ টি টোয়েন্টিটাও সেই ২০২০ এর মার্চে, জিম্বাবুয়ের বিপক্ষে। সেই তামিমেই ভরসা থাকবে কিনা দলের, এমন একটা প্রশ্ন ছিলই। এবার তামিম নিজেই বিশ্বকাপ থেকে সরিয়ে নিলেন নিজেকে।

তামিম বলেন, আমি অবসর নিচ্ছি না। বিশ্বকাপ খেলবো না তার মানে এই না আমি রিটায়ার্ড হচ্ছি না। না আমি রিটায়ার্ড হচ্ছি না। সম্ভবত আমার বিশ্বকাপটা খেলা হচ্ছে না। তবে এরমধ্যে যে কোনো খেলা খেলবো সামনে তো তো আরো খেলা আছে। নিশ্চই দেখা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102