ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিশ্বকাপ দলে সৌম্য-শরীফুল, বাদ সাব্বির-সাইফউদ্দিন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
  • ৪৯ বার পঠিত

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চূড়ান্ত দলে জায়গা পেয়েছেন স্ট্যান্ডবাইয়ে থাকা সৌম্য সরকার ও শরীফুল ইসলাম। আর বাদ পড়েছেন সাব্বির রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিন।

আইসিসির নিয়ম মেনে দলে যে পরিবর্তন আনা হয়েছে তাতে ভাগ্য খুলেছে সৌম্য সরকার এবং শরিফুলের। শুক্রবার (১৪ অক্টোবর) রাতে বিসিবি থেকে ই-মেইলের মাধ্যমে সাংবাদিকদের এসব তথ্য জানানো হয়েছে।

বিসিবি আরও জানিয়েছে, নিউজিল্যান্ড থেকে সরাসরি দেশে ফিরছেন সাব্বির ও সাইফউদ্দিন। আর দলের সঙ্গে শনিবার ব্রিসবেন যাচ্ছেন সৌম্য ও শরীফুল।

ব্রিসবেনে বাংলাদেশ ১৭ ও ১৯ অক্টোবর আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ার্ম আপ ম্যাচ খেলবে। আর ২৪ অক্টোবর হোবার্টে কোয়ালিফাইং রাউন্ড থেকে উঠে আসা দলের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন।

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, নাজমুল শান্ত, আফিফ হোসেন, ইয়াসির রাব্বি, মোসাদ্দেক সৈকত, নুরুল হাসান সোহান (সহ-অধিনায়ক), মেহেদী মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, এবাদত হোসেন ও নাসুম আহমেদ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102