ads
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিশ্বকাপ ফাইনাল কবে কোথায় কখন হবে?

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
  • ৫৫ বার পঠিত

দেখতে দেখতে কাতার বিশ্বকাপের শেষ পর্বে চলে এসেছে। ফাইনালে উঠেছে আর্জেন্টিনা ও ফ্রান্স। এবারই কিন্তু প্রথম নয় যে, বিশ্বমঞ্চে দেশ দুটি একে অপরের মুখোমুখি হয়েছে, এর আগেও এ দুদল মোকাবিলা করেছে।

আগামী রোববার বাংলাদেশ সময় রাত ৯টায় লুসাইল স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ফ্রান্স। ম্যাচটি সরাসরি দেখা যাবে বিটিভি, গাজী টিভি, টি-স্পোর্টস ও টফিতে।

মঙ্গলবার লুসাইল স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে লিওনেল মেসি ও জুলিয়ান আলভারেজ জুটি ক্রোয়েশিয়াকে উড়িয়ে প্রথম দল হিসেবে ফাইনালে জায়গা করে নেয়। বুধবার আল বাইত স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে মরক্কোকে উড়িয়ে দিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনাল নিশ্চিত করে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স।

আর্জেন্টিনা প্রথম সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে আর ফ্রান্স দ্বিতীয় সেমিফাইনালে মরক্কোকে ২-০ গোলে পরাজিত করে।

উভয় দল এখন পর্যন্ত ১২টি ম্যাচে মুখোমুখি হয়েছে। যার মধ্যে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ রয়েছে ৮টি, ইন্ডিপেন্ডেন্ট ম্যাচ ১টি, বিশ্বকাপের মঞ্চে ৩টি। বিশ্বকাপে খেলা তিন ম্যাচের মধ্যে আর্জেন্টিনার ২ জয়ের বিপরীতে ফ্রান্সের জয় একটি। তাও সেটি ২০১৮ রাশিয়া বিশ্বকাপে শেষ ষোলোর ম্যাচে। যে ম্যাচটিতে ফ্রান্স আর্জেন্টিনাকে ৪-৩ গোলে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয়। শেষ পর্যন্ত সেবার শিরোপা নিয়ে ঘরে ফিরে ফ্রান্স।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102