ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিশ্বকাপ বাছাইয়ে জার্মানির হোঁচট

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১
  • ২৬ বার পঠিত

বিশ্বকাপ বাছাইপর্বে বিশাল এক ধাক্কাই খেলো জার্মানি। নর্থ মেসিডোনিয়ার কাছে ২-১ গোলে পরাজিত হয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানরা।

এমএসভি স্পোর্টস পার্ক ঘরের মাঠ, চেনা কন্ডিশন। অজানা কেবল প্রতিপক্ষ। প্রথমবারের মতো নর্থ মেসিডোনিয়ার মুখোমুখি জার্মানি।

প্রতিপক্ষ অচেনা হলেও সেরা একাশটাই নামিয়েছেন জোয়াকিম লো। ম্যাচে আধিপত্যটাও জার্মানদের। তবে ঐযে অভাগা যে দিকে যায় সমুদ্র শুকায়, জার্মানির বেলায়ও হয়েছে ঠিক তাই। তা না হলে এমন মিস কি করে হয়!

দাপট দেখিয়ে ঠিকই তবে গোল আদায় করতে পারেনি। উল্টো ফাস্টহাফের শেষ মুহুর্তে পিছিয়ে পড়ে জার্মানি। গোরান পানদেভের স্কোরে লিড মেসিডোনিয়ার।

গোল খেয়েও যেন হুশ ফেরে না, একের পর এক সুযোগ হাতছাড়া জার্মান ফরোয়ার্ডদের। গুন্দগানের পেনাল্টি থেকে ম্যাচে ফেরা। সেকেন্ডহাফে ঘুরে দাঁড়ালো ঠিকই, তবে শেষ রক্ষা আর হলো কই। ম্যাচের শেষ দিকে আবারো লিড মেসিডোনিয়ার। ওতেই ফসকে যায় ম্যাচ।

বিশ্বমঞ্চে জায়গা করে নেয়ার মিশনে দারুণ শুরুর পর বড় ধাক্কা। জে গ্রুপের তিনে নেমে গেছে ডাইম্যানশেফটরা।

বার্লিন থেকে লন্ডন, ঘটেনি অঘটন। জয়ের ধারা অব্যাহত রেখেছে ইংল্যান্ড। বিগ ম্যাচে পোল্যান্ডকে হারিয়ে আসরে টানা তিন জয় তুলে নিয়েছে দ্যা থ্রি লায়ন্স। হ্যারি কেইনের গোলে ফাস্টহাফে লিড ইংলিশদের।

বিরতির পর ম্যাচে ফেরে পোল্যান্ড, স্কোরার জ্যাকুব মোদের। ম্যাচের অন্তিম মুহুর্তে হ্যারি ম্যাগুয়ের গোলে আই গ্রুপের শীর্ষেই থাকলো ইংল্যান্ড।

এছাড়া অল্পের জন্য বেঁচে ফিরেছে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স। গ্রিজমানের একমাত্র গোলে বসনিয়া হার্জেগোভিনিয়ার বিপক্ষে জিতেছে ফরাসিরা। কসোভোকে ৩-১ গোলে হারিয়েছে স্পেন। লিথুয়ানিয়ার বিপক্ষে ইতালির জয় ২-০ ব্যবধানে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102