ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিশ্বকাপ বাছাই: জয় পেয়েছে রোনালদোর দল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ মার্চ, ২০২১
  • ৩০ বার পঠিত

ইউরোপ অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের খবর। গোলউৎসবে মেতেছে বড় দলগুলো। জয় পেয়েছে পর্তুগাল। লুক্সেমবার্গকে ৩-১ গোলে হারিয়েছে রোনালদোর দল।

এমন মিসও করেন ক্রিস্তিয়ানো রোনালদো? লুক্সেমবার্গ গোলরক্ষককে একা পেয়েও বল জালে জড়াতে পারেননি সিআর সেভেন।

সার্বিয়ার বিপক্ষে বিতর্কিত ড্রয়ের পর অবশ্য এ ম্যাচে জয় পেয়েছে পর্তুগাল। যদিও ৩০ মিনিটে গারসন রদ্রিগেজের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।

সমতায় ফিরতে সময় নেয়নি ফার্নান্দো সান্তোসের দল। প্রথমার্ধের ইনজুরি টাইমে পেদ্রো নেতো ক্রস থেকে হেডারে বল জালে জড়ান দিয়োগো জোতা।

বিরতি থেকে ফিরে রোনালদোর ক্লিনিকাল ফিনিশিংয়ে এগিয়ে যায় পর্তুগাল।

আর ৮০ মিনিটে স্কোরলাইন ৩-১ এ নিয়ে যান জোয়াও পালহিনহা। শেষদিকে রেনাতো সানচেজকে ফাউল করলে ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন মাক্সিম শানো। এ জয়ে সার্বিয়ার সমান ৭ পয়েন্ট নিয়ে গোলব্যবধানে এগিয়ে শীর্ষে পর্তুগাল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102