ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিশ্বকাপ শেষ বেনজেমার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ৫২ বার পঠিত

বিশ্বকাপ শুরুর আগে থেকেই একের পর এক দুঃসংবাদ ফ্রান্স শিবিরে। একেবারে শেষ মুহূর্তে এসে আরও একবার বড়সড় ধাক্কা খেল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এক নিমিষেই যেন সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল করিম বেনজেমার। চোটের আঘাতে ছিটকে গেলেন এই তারকা ফরোয়ার্ড। ফ্রান্স হারাল দলের খুব গুরুত্বপূর্ণ এক সদস্যকে।

শনিবার (১৯ নভেম্বর) কাতারের দোহায় দলের সঙ্গে অনুশীলনে নেমেছিলেন রিয়াল মাদ্রিদ তারকা। এ সময় বাঁ পায়ের উরুতে তার পুরনো চোট জেগে ওঠে। শঙ্কা দেখা দিয়েছিল তখনই। অবশেষে এমআরআই করার পর জানা গেল—চোট থেকে সেরে উঠতে অন্তত তিন সপ্তাহ সময় লাগবে তার। অর্থাৎ নিশ্চিতভাবেই শেষ হয়ে গেছে তার কাতার বিশ্বকাপ।

এদিকে বিশ্বকাপ শুরুর আগেই বড় ধরনের চোটের কবলে পড়েন পল পগবা, এনগোলো কান্তে ও প্রেসনেল কিম্পেম্বে। বাধ্য হয়ে তাদের ছাড়াই বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেন কোচ দিদিয়ের দেশমস। এরপর দল ঘোষণার পর চোটে ছিটকে যান লাইপজিগ স্ট্রাইকার ক্রিস্টোফার এনকুকু।
এমনিতেই দুই তারকা মিডফিল্ডার পগবা ও কান্তেকে হারিয়ে মাঝমাঠে নিয়ে দুশ্চিন্তার ভাঁজ দেশমসের কপালে। কেননা এই অভিজ্ঞ দুজনের অনুপস্থিতিতে মাঝমাঠ সামলানোর দায়িত্ব পড়বে অনভিজ্ঞ এদুয়ার্দো কামাভিঙ্গা ও আওরোলিয়েন চুমেনিদের ওপর। তার ওপর রক্ষণভাগে নেই কিমপেম্বেও, চোট থেকে পুরোপুরি সেরে উঠতে পারেননি রাফায়েল ভারানে।

শোনা যাচ্ছে, বেনজেমা ছিটকে যাওয়ায় দলে তার বদলি হিসেবে ডাক পেতে পারেন অ্যান্থনি মার্শিয়াল। গত অক্টোবর থেকে উরুর চোটে ভুগছিলেন তিনিও। তাছাড়া ম্যানচেস্টার ইউনাইটেডের একাদশেও নিয়মিত নন এই ফরোয়ার্ড। সব মিলিয়ে যাচ্ছেতাই অবস্থা ফ্রান্সের।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102