ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিশ্বকাপ স্বপ্নে ধাক্কা, ছিটকে গেলেন সেনেগালের সাদিও মানে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
  • ৫৬ বার পঠিত

ছোট দলের বড় তারকা বলা হয় তাকে। সাদিও মানেকে ঘিরেই স্বপ্ন দেখছিল সেনেগাল। মানে নিজেও কদিন আগে ফিফাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, ২০০২ বিশ্বকাপের পুনরাবৃত্তি করার লক্ষ্য তাদের।

২০০২ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলেছিল আফ্রিকার দেশটি। সেটিই বিশ্বকাপের মঞ্চে সেনেগালের সেরা পারফরম্যান্স। আরও একবার বিশ্বকে চমকে দিতে চেয়েছিলেন মানে, মনে ছিল বড় স্বপ্ন। কিন্তু দুর্ভাগ্য, তিনি নিজেই থাকতে পারবেন না সেরাদের মঞ্চে।

সেনেগাল তাদের বিশ্বকাপ অভিযান শুরু করার ঠিক ১৩ দিন আগে চোট পেয়েছেন ফরোয়ার্ড সাদিও মানে। মঙ্গলবার ওয়ের্ডার ব্রেমেনের বিপক্ষে ম্যাচে ডান হাঁটুতে চোট লাগে বায়ার্ন মিউনিখ তারকার।

খেলা শুরুর ২০ মিনিটের মাথায় চোট পান। তখনই যেন আন্দাজ করতে পেরেছিলেন, বড় রকমের দুর্ঘটনা ঘটে গিয়েছে। কিছুক্ষণ হতাশ হয়ে মাঠেই উদাসীনভাবে বসে থাকেন। প্রাথমিক চিকিৎসার পর সতীর্থদের সাহায্যে মাঠ ছাড়েন মানে। শেষ পর্যন্ত ওই চোটই ছিটকে দিলো কাতার বিশ্বকাপ থেকে।

সেনেগাল এখনও বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেনি। মানের চোটের যা পরিস্থিতি, তাকে কয়েক সপ্তাহ মাঠের বাইরে কাটাতে হবে। ফলে মানের মতো তারকাকে ছাড়াই স্কোয়াড ঘোষণা করতে হবে সেনেগাল কোচকে।

কাতার বিশ্বকাপে গ্রুপ এ’তে রয়েছে সেনেগাল। একই গ্রুপে রয়েছে আয়োজক কাতার, ইকুয়েডর, এবং নেদারল্যান্ডস।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102